এক্সপ্লোর

Partha Bhowmik:সেচমন্ত্রীর নেতৃত্বে সন্দেশখালির কালীনগরে তৃণমূলের প্রতিনিধি দল, উঠছে নানা প্রশ্ন

Sandeshkhali Incident:বাঘের ডেরায় মন্ত্রী! সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে, সন্দেশখালির কালীনগরে গেল তৃণমূলের প্রতিনিধি দল

সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত হালদার, সন্দেশখালি: বাঘের ডেরায় মন্ত্রী! সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে, সন্দেশখালির কালীনগরে গেল তৃণমূলের প্রতিনিধি দল। যদি সন্দেশখালি থেকে 62 কিলোমিটার দূরে, কলকাতায় বিজেপি বিধায়কদের আটকে দেওয়া হয়, তাহলে শাসক দলের প্রতিনিধিরা কীভাবে ন্য়াজাট থানা এলাকায় ঢোকার অনুমতি দিল পুলিশ-প্রশাসন? প্রশ্ন উঠছে।

কী ঘটল?
তিনি পারলেন। তিনি শাসক দলের বিধায়ক, তার ওপর মন্ত্রী। তাই কি তিনি পারলেন? সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে, সন্দেশখালির ১৪৪ ধারা জারি না থাকা এলাকায় গেল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন, ১৪৪ ধারা দেখিয়ে সোমবার যখন সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার আগে, বাসন্তী হাইওয়েতে ওঠার মুখে সায়েন্স সিটির কাছেই শুভেন্দু অধিকারীদের বাস আটকে দেয় পুলিশ, তখন মঙ্গলবার সেচমন্ত্রী ১৪৪ ধারা জারি থাকা এলাকার থেকে ৩০ কিলোমিটার দূরে কী করে পৌঁছে গেলেন? বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'আটকালে সবাইকে আটকানো উচিত। আটকানো যে কত বেআইনি ছিল, তা বোঝা গেল হাইকোর্টে। ১৪৪ ধারাটাই তুলে দিল।' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবার বক্তব্য, 'আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক। যতদিন যাবে এভিডেন্স টেম্পার হবে। অথবা কম সময়ের মধ্যে জাতীয় মহিলা কমিশন বা NHRC-কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে, সরাসরি সিবিআইকে কোর্ট মনিটরিংয়ে দিয়ে দেওয়া হোক।'
মঙ্গলবার বিকেলে সেচমন্ত্রী পৌঁছন ন্যাজাট থানার দক্ষিণ আকরাতলায়। সেখান থেকে লঞ্চে করে বেতনি নদী পেরিয়ে যান ন্যাজাট থানার কালীনগরে। সেখানে হাজির ছিলেন, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ও সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। কালীনদরে পৌঁছে দলের বিধায়ক-নেতাদের সঙ্গে বৈঠক করেন পার্থ ভৌমিক। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, সুজন চক্রবর্তীর মতে, 'বিরোধীদের জন্য এক আইন, আর তৃণমূল নেতাদের জন্য এক আইন। তাই হাইকোর্ট খারিজ করে দিয়েছে।' সেচমন্ত্রীর অবশ্য বক্তব্য, 'ন্যাজাটে আমি যেখানে গিয়েছিলাম, সেখানে ১৪৪ ধারা নেই।' কিন্তু সেচমন্ত্রীর যে সফর ঘিরে এত বিতর্ক, সেই তিনি কী বার্তা দিলেন?  পার্থ ভৌমিকের আশ্বাস, 'যদি শিবু হাজরার বিরুদ্ধেও অভিযোগ সত্য়ি প্রমাণিত হয় তাহলে দল তাঁর বিরুদ্ধেও ব্য়বস্থা নেবে।'
সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানকে ৩৯ দিনেও তাঁকে ছুঁতে পারেনি পুলিশ-ইডি। এলাকার বেতাজ বাদশাকে ছাড়াই সন্দেশখালিকাণ্ডের পর মঙ্গলবার প্রথম বড়সড় বৈঠক করল তৃণমূল।

আরও পড়ুন:৩০ লক্ষের সোনা নিয়ে সীমান্ত পার, বাংলাদেশি মহিলাকে হাতেনাতে ধরল BSF

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget