এক্সপ্লোর

TMC : 'তৃণমূল পরিবার পাশে দাঁড়াবে না', দুর্নীতি নিয়ে একই মঞ্চ থেকে সরব পার্থ - সৌগত

Saugata On Corruption : ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয় বলে জানিয়েছেন সৌগত।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : 'তৃণমূলের দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল', দলের অন্দরে দুর্নীতি নিয়ে আগেও মুখ খুলেছিলেন, আবারও একই সুরে কথা বললেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায়। এবার একই মঞ্চ থেকে সরব হলেন  তৃণমূল সাংসদ সৌগত রায় ( Saugata Roy ) ও মন্ত্রী পার্থ ভৌমিক ( Partha Bhowmik) ।

নেতাদের দুর্নীতি নিয়ে সরব সৌগত 
দলের কোনও কোনও নেতার দুর্নীতি নিয়ে সরব তাঁরা। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। ওই ভাইরাল ভিডিওয় সৌগতকে বলতে শোনা গিয়েছে, তিনি ব্যথিত হন, যখন দেখেন দলের কিছু লোক দুর্নীতি করেছে। সেই সঙ্গেই তিনি জানান, ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয় ।

তৃণমূল পরিবার তাঁর পাশে দাঁড়াবে না: পার্থ
ওই মঞ্চেই পার্থ ভৌমিক বলেন, ' তৃণমূলকে ব্যবহার করে কোনও অন্যায় কেউ করে থাকলে তা তাঁর ব্যক্তিগত বিষয়। তৃণমূল পরিবার ( TMC Family )  তাঁর পাশে দাঁড়াবে না।'  পাশাপাশি তিনি বলেন, ' তৃণমূলের কোনও নেতা ভুল করে থাকলে পুরো তৃণমূল পরিবার কলঙ্কিত হতে পারে না।'  বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দুই নেতা এই কথা বলেছেন । 

মানুষ আমাদের খারাপ নজরে দেখছে : অর্জুন
সম্প্রতি দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, গ্রেফতারি নিয়ে মুখ খোলেন অর্জুন সিংহ। অর্জুনের উপলব্ধি, ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখছে। টাকার পাহাড় দেখা যাওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ । তিনি আরও বলেন, ‘ ২ জন চুরি করেছে, ৯৮ শতাংশের উপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে । তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ফেরা দোর্দণ্ডপ্রতাপ নেতা বললেন, ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’। দুর্নীতি ইস্যুতে  অর্জুন সিংহের মন্তব্য রাজনৈতিক ভাবে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ছিল।

সমালোচনায় শোভনদেবও
এর আগে দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ও এই বিষয়ে মুখ খোলেন। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল স্বীকার করবে না কাউকে।' তিনি আরও বলেন, ' যে চোর সে চোর, প্রমাণ হলে দল তাকে সহ্য করবে না, সে যেই হোক। কিন্তু তার মানে এই নয় যে, সবাই খারাপ, তা হতে পারে না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget