এক্সপ্লোর

North 24 Paraganas: ২ তৃণমূল কাউন্সিলরের বিবাদ, সংঘর্ষ, প্রাণ গেল তৃণমূলেরই এক কর্মীর

TMC Worker Death: রবিবার দুপুরে পুরানিবাজারে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যেই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেই সময় গুরুতর জখম হন, তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশ। পরে তাঁর মৃত্যু হয়।

সমীরণ পাল ও শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা: ২ তৃণমূল কাউন্সিলরের (TMC Councillors) অনুগামীদের মধ্যে সংঘর্ষের জের। খড়দার (Khardah) পুরানিবাজারে নিহত তৃণমূল কর্মী (TMC Worker Dead)। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় টিটাগড় (Titagarh) পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। ২ কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে গন্ডগোলের কথা স্বীকার করে নিলেন টিটাগড় পুরসভার প্রধানও। 

গোষ্ঠীসংঘর্ষে নিহত তৃণমূল কর্মী

দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে প্রাণ গেল তৃণমূলেরই এক কর্মীর। আর এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। খড়দা থানার আইসির ধমক খেলেন খোদ শাসকদলেরই কাউন্সিলর। 

খড়দা থানার আইসি রাজকুমার সরকারকে বলতে শোনা যায়, 'আজকে যেটা করেছ না, পাড়ার গুন্ডারাও এরকম করে না। ইলেকটেড মেম্বার তোমরা ২ জন। মারামারি করছ রাস্তায় পাবলিক দেখছে। হোয়াট ইজ দিস?' মৃত তৃণমূল কর্মীর নাম আকাশ প্রসাদ। স্থানীয় সূত্রে খবর, এলাকায় টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউ এবং ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে।

রবিবার দুপুরে পুরানিবাজারে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যেই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেই সময় গুরুতর জখম হন, তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশ। পরে তাঁর মৃত্যু হয়। আহত হন বিকাশ সিংয়েরই আরেক অনুগামী।

আক্রান্ত তৃণমূল কর্মী রৌনক পাণ্ডের দাবি, 'সোনু সাউ ডেকেছিল আমায়। আমি যাইনি।' কিন্তু কে এই সোনু সাউ? রৌনক পাণ্ডের কথায়, 'সোনু সাউ কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ডের।' তিনি কোন দলের? রৌনক পাণ্ডেই জানান সোনু সাউ তৃণমূলেরই। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় খড়দা থানার পুলিশ। খড়দা থানার আইসিকে ফের বলতে শোনা যায়, 'তোমাদেরকে সামনে ডেকে আমি বসে বলেছি। যে এখন ইলেকশন। তোমাদের বোঝা উচিত। ভাইয়ে ভাইয়ে লড়াইও ঠিক করে নেওয়া উচিত।'

এদিন খড়দা থানার আইসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের। টিটাগড় পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউকে বলতে শোনা যায়, 'আপনি এসে আমাকে ধমকাবেন, এটা ঠিক না।' আইসি পাল্টা বলেন, 'তোমার ধমকি শোনার জন্যও বসে নেই আমি। আমি বসে নেই। তোমার মতো ৪৪ খানা কাউন্সিলর আছে আমার। বেআইনি কাজ করবে না।'

 

এই সোনু সাউয়ের বিরুদ্ধেই অপর কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামীদের বাড়িতে তালা দিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। টিটাগড় পুরসভার ২২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং বলেন, 'তালা দেওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে আমি শুনেছি যে নাকি কাউন্সিলরের সাথে থাকবে না তাঁর বাড়িতে তালা দেওয়া হচ্ছে।' কে এমন করছে জিজ্ঞেস করা হলে উত্তর আসে, 'এটা কাউন্সিলর করছে শুনলাম। ওই আমাদের টিটাগড়ের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।'

খড়দার এসিপি আবনুর হোসেনকে বলতে শোনা যায়, 'বাড়ি খালি করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে?' কাউন্সিলরের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে নিয়েছেন টিটাগড় পুরসভার প্রধান।

আরও পড়ুন: Dilip Ghosh: 'মমতা চান নিজের নামটাও থাকুক', বিশ্বভারতীতে ফলক বিতর্কে মন্তব্য দিলীপের

টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, 'দুপুরবেলা দুটো ছেলের মধ্যে ঝামেলা হয়েছে। ২ ছেলেই ২ কাউন্সিলরের সমর্থক। তাতেই ২ কাউন্সিলর সামনাসামনি হয়ে গেছে। কথা কাটাকাটি হয়েছে।' তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু। বেশ কিছুক্ষণ ধরে উত্তপ্ত থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget