এক্সপ্লোর

Dengue Death: রাজ্যে ডেঙ্গির বলি আরও এক, দেগঙ্গায় গৃহবধূর মৃত্যুতে আতঙ্ক বাড়ছে

West bengal Dengue Death: সূত্র মারফৎ জানা যায়, সোমা দাস গত সোমবার প্রথমে জ্বরে আক্রান্ত হন। এর পরে তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে রক্ত পরীক্ষা করতে ডেঙ্গি ধরা পড়ে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যে ডেঙ্গির (Dengue) বলি আরও এক। দেগঙ্গায় (Deganga) ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু (Death) গৃহবধূর। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে (Death Certificate) ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ।  ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এলাকার গৃহবধূর নাম সোমা দাস (২৫)।                                      

সূত্র মারফৎ জানা যায়, সোমা দাস গত সোমবার প্রথমে জ্বরে আক্রান্ত হন। এর পরে তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে রক্ত পরীক্ষা করতে ডেঙ্গি ধরা পড়ে। এরপর বিশ্বনাথপুর হাসপাতাল থেকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি হয় সোমা দাস। ৩ দিন চিকিৎসার পরে শুক্রবার রাতে সোমা দাসের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা এরপর সঙ্গে সঙ্গেই তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসা চলার শনিবার রাতে সোমা দাসের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমেছে।                   

এদিকে, রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত চলছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। গত দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৭৪৪ জন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২ জন। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের।                                         

আরও পড়ুন, ‘অকারণে হেনস্থা, সম্মানহানি, গণতন্ত্রকে রক্ষা করুন’, প্রধান বিচারপতির সামনে বললেন মমতা

অন্যদিকে, ম্যালেরিয়া সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠানো হলেও,  চলতি বছরের এপ্রিলের পর থেকে ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়নি বলে অভিযোগ। এপ্রিলে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯। সূত্রের খবর, বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার। অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যা দেশের মধ্যে সর্বোচ্চ।                    


শুধু প্রশাসন নয়, মানুষকেও ডেঙ্গি নিয়ে সচেতন হতে হবে, মন্তব্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget