এক্সপ্লোর

RG Kar Protest: মায়ের কাছে বিচারের দাবি, পুজোর আবহেও জারি প্রতিবাদ

Durga Puja: এই বছর পুজোটা একটু আলাদা। পুজোর উদ্য়োগের মধ্যেই মিশে থাকতে দেখা যাচ্ছে প্রতিবাদের ভাষা

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস। ঢাকের বাদ্দি, ঊলুধ্বনির সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান। উৎসবের শুরুতেই প্রতিবাদ ধ্বনিত হল উত্তর ২৪ পরগনার পুজো মণ্ডপে। প্রতিবাদের একই ছবি দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে।

ঢাকের বাদ্দি, উলুধ্বনি আর তার সঙ্গেই মুহুর্মুহু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এর মধ্য়ে দিয়েই মা এলেন মণ্ডপে। এবার যাতে বিচার মেলে, মায়ের আগমনে সেই দাবি তুলল উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পুজা কমিটি। তুললেন স্লোগান। 

উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্য়োক্তা জানান, এটা সবার নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই বিচার হোক।  আমরা উৎসবের মাঝেই বিচার চাইছি। 

অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি-তেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সন্ধ্যা দখল করেন এলাকার মহিলারা। এদিন সন্ধ্যাতেই উমা আসেন সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। আর জি কর-কাণ্ডের আবহে এবার যেন অন্য়রকম পুজো। একটা ঘটনা যেন বদলে দিয়েছে পুজোর ছবিটা। মায়ের আগমনকালেও তাই বিচারের দাবি। প্রতিবাদ জানাতে আগেই পুজোর অনুদানে না বলেছে একাধিক পুজো কমিটি। এবার পুজোর আগে মায়ের আগমনেও দেখা গেল প্রতিবাদ।

দেখা গিয়েছে অন্য ছবিও:
কয়েক দিনের ব্য়বধানে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের পুজো মণ্ডপ থেকে সরল প্রতীকী শিরদাঁড়া। ইন্সটলেশনের আগেই প্রতীকী শিরদাঁড়ার জায়গা হল মণ্ডপের পিছনে আবর্জনায়। পুজো উদ্য়োক্তারা বিতর্কের সাফাই দিলেও তাঁদের হঠাৎ সিদ্ধান্ত বদল ঘিরে উঠছে প্রশ্ন। বাবা-ই পরিবারের মেরুদণ্ড, এই বার্তাই থিমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন ক্লাবের পুজো উদ্য়োক্তারা। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের পুজোর উদ্য়োক্তা শুকদেব দাস বলেছিলেন, 'শিরদাঁড়া সোজা মানে সর্বক্ষেত্রেই আপনি বলতে পারেন। এটা নির্দিষ্টভাবে কিছু বলা যায় না। শিরদাঁড়া সোজা মানে সবাই শিরদাঁড়া সোজা করে কাজ করতে পারে। সেটাকেই আমরা দেখাচ্ছি। সমাজেও সবাইকে শিরদাঁড়া সোজা রেখে কাজ করতে হবে।' কিন্তু রবিবার সেখানে গিয়েই দেখা গেল, ইন্সটলেশনের আগেই মণ্ডপ থেকে সরে গেছে সেই প্রতীকী শিরদাঁড়া। সেটির জায়গা হয়েছে মণ্ডপের পিছনে আবর্জনায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget