এক্সপ্লোর

Kolkata News : ট্যাংরাকাণ্ডের ছায়া এবার রাজারহাটে? ঘটে গেল হাড়হিম করা ঘটনা

রাজারহাটের ওই পরিবারের ৩ জনই আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর।  হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়।

রঞ্জিত সাউ , কলকাতা : এক পরিবারের তিন মহিলা সদস্যের মৃত্যু। দুর্ঘটনার কবলে বাকি তিন পুরুষ। চলতি বছরের শুরুতে ট্যাংরার ঘটনা শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিয়েছিল। তদন্তে জানা যায়, দেনার দায়ে ডুবতে বসে  নিজেদের শেষ করার সিদ্ধান্ত নেন তাঁরা। এমনই এক ঘটনা ঘটে গেল রাজারহাটের নারায়ণপুরে। দেবী পার্কে একই পরিবারের ৩ জনের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ঘনীভূত রহস্য। 

রাজারহাটের ওই পরিবারের ৩ জনই আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর।  হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণপুরের দেবী পার্কে শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন ব্যবসায়ী সঞ্জয় দে।
পুলিশ সূত্রে খবর, বাজারে প্রচুর দেনা ছিল ব্যবসায়ীর। বাড়ি, গাড়িও বিক্রি করে দিতে হয়। এরপর বৃহস্পতিবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সঞ্জয়, তাঁর স্ত্রী ও শাশুড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীর স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়।

গত ৯ মাস ধরে শাশুড়িও থাকতেন ব্যবসায়ী সঞ্জয় দে-র সঙ্গে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে প্রচুর দেনা হয়ে গেছিল। সেই কারণেই সপরিবারে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে খবর, বাড়িওয়ালা ও প্রতিবেশীদের বাইরে ঘুরতে যাবেন বলে ব্যবসায়ী জানিয়েছিলেন। পরিচারিকাকেও আসতে নিষেধ করেন। সন্দেহ হওয়ায় গতকাল নারায়ণপুর থানায় খবর দেন প্রতিবেশীরা।

শুধু ট্যাংরাকাণ্ড নয়, অতীতে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে দেনার দায়ে মৃত্যুর পথ বেছে নিয়েছে মানুষ। গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ তিনজনের দেহ উদ্ধার হয়। সেদিনই ভোররাতে ওই পরিবারের তিন পুরুষের পথ দুর্ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্ত করতে গিয়েছেই বাড়ির তিন মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে একের পর এক হাড়হিম করা তথ্য উঠে আসে। রাজারহাটের ঘটনা কি আত্মহত্যাই, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। 

 

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget