এক্সপ্লোর

North 24 Pargana: চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান! টাকি পুরসভায় চরমে শাসকের সংঘাত

Taki: উত্তর ২৪ পরগনার তৃণমূল পরিচালিত টাকি পুরসভায় চরমে শাসকের সংঘাত! একেবারে প্রকাশ্যে চলে এল পুরপ্রধান ও উপ পুরপ্রধানের ভিতরের দ্বন্দ্ব

সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান! টাকি পুরসভায় (Taki Municipality) প্রকাশ্যে এল তৃণমূলের (TMC) দ্বন্দ্ব। ভাইস চেয়ারম্যান ফারুক গাজির বিরুদ্ধে কাউন্সিলরদের একাংশের ক্ষোভ রয়েছে বলে অভিযোগ, চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের। নিয়ন্ত্রণহীন সরকার চলছে। কটাক্ষ করেছে বিজেপি (bjp)। 

চরমে শাসক সংঘাত: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) তৃণমূল (TMC) পরিচালিত টাকি পুরসভায় চরমে শাসকের সংঘাত! একেবারে প্রকাশ্যে চলে এল পুরপ্রধান ও উপ পুরপ্রধানের ভিতরের দ্বন্দ্ব! গত পুরসভা নির্বাচনে ১৬ আসনের টাকি পুরসভায় একাই ১৪টি আসন পায় তৃণমূল। চেয়ারম্যান হন সোমনাথ মুখোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান করা হয় ফারুক গাজিকে। 

এবার এই দু'জনের মধ্যেই বর্তমানে দ্বন্দ্ব চরমে উঠেছে! তৃণমূলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলেছেন তৃণমূলেরই চেয়ারম্যান! অভিযোগ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, গত একমাস ধরে পুরসভায় আসছেন না পুরপ্রধান! দলের সর্বভারচীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি লিখেও বিষয়টি জানিয়েছেন বিষয়টি। অন্যদিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে! 

শুধু তাই নয়, জেলা নেতৃত্বকে চিঠি লিখে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন আরও পাঁচজন তৃণমূল কাউন্সিলর।  টাকি পুরসভায় পুরপ্রধান-উপপুরপ্রধান সংঘাত! বিজেপির কটাক্ষ!এদিন বিধানসভায় দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের বিদ্রোহী পাঁচজন কাউন্সিলর।

বিজেপির গোষ্ঠীকোন্দল: অন্যদিকে প্রকাশ্যে নদিয়ার রানাঘাটে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। জেলা সভাপতির অপসারণ চেয়ে মিছিল করল দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। বিক্ষুব্ধদের মিছিলে পাল্টা হামলা, লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর। অভিযোগের তির বিজেপি জেলা সভাপতির অনুগামীদের দিকে। আক্রান্ত বিক্ষুব্ধ ৪ বিজেপি নেতা, কর্মী। গতকাল নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পার্টি অফিসে ৯টি সাংগঠনিক জেলার নেতাদের বৈঠক চলছিল। জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপোষণের অভিযোগ তুলে অপসারণের দাবিতে পার্টি অফিসে আসছিলেন বিক্ষুব্ধরা। অভিযোগ, মাঝপথে মিছিলের ওপর হামলা চালানো হয়। বিজেপি নীতি-আদর্শহীন, উচ্ছৃঙ্খল দল, তাই রাস্তায় মারামারি, কটাক্ষ তৃণমূলের। ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে, তবে পথে নেমে দলের বিরুদ্ধে প্রতিবাদ সমর্থনযোগ্য নয়, প্রতিক্রিয়া বিজেপির।                                                       

আরও পড়ুন: Mamata Banerjee on Durga Puja : দুর্গাপুজোর বিসর্জন করা যাবে কোন দিনগুলোতে, কবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget