এক্সপ্লোর

North 24 Parganas: বেআইনি নির্মাণের অভিযোগ কামারহাটিতে, বিস্ফোরক খোদ পুরপ্রধান

Kamarhati Illegal Construction: গার্ডেনরিচে বহুতল বিপর্যয় কেড়ে নিয়েছে ১২ টি প্রাণ। এতগুলো প্রাণ চলে গেলেও শহর থেকে জেলা বেআইনি নির্মাণের রমরমা কি কমেছে?

সমীরণ পাল, কামারহাটি: গার্ডেনরিচের (Garden Reach Building Collapse) ঘটনার পরেও রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। শহর থেকে জেলা সব জায়গায় অবৈধ কারবারের একই ছবি। বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব একাধিক পুরসভার পুরপ্রধান ও চেয়ারম্যানরা।

রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ: গার্ডেনরিচে বহুতল বিপর্যয় কেড়ে নিয়েছে ১২ টি প্রাণ। এতগুলো প্রাণ চলে গেলেও শহর থেকে জেলা বেআইনি নির্মাণের রমরমা কি কমেছে? উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায় একটি বাড়ির ওপর বিপজ্জনক ভাবে হেলে রয়েছে পাশের বাড়িটি। দুটি বাড়ির মধ্যে কয়েক হাতও ফাঁক নেই। দুটি বাড়িতে প্রাণ হাতে নিয়ে বসবাস করছে একাধিক পরিবার। ওই এলাকার বাসিন্দা বলেন, “বলতে গেলে আমাদের ওপর আক্রমণ হবে। যখন তখন ভেঙে যাবে পড়ে যাবে। আহত আমরা হব। কেউ শুনছে না। কী করব আমরা? কার কাছে যাব?’’

কামারহাটি পুরসভায় এই রকম একাধিক বেআইনি নির্মাণ চলছে বলে বিস্ফোরক মন্তব্য় করেছেন খোদ পুরপ্রধান গোপাল সাহা। তিনি বলেন, “অবৈধ নির্মাণ রুখতে কামারহাটি পুরসভার পক্ষ থেকে প্রায় দুবছর ধরে আমি যুদ্ধ করছি। কোনও পরিকল্পনা ছাড়াই বাড়ি হচ্ছে। দোতলা বাড়ির অনুমতি দেওয়া হলেও ৪ তলা করে ফেলছে। আমরা যখন দেখেছি বেআইনি নির্মাণ, আমরা বাড়িগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি।’’                     

শুধু কামারহাটি নয় বেআইনি নির্মাণের ছবি ধরা পড়েছে বর্ধমান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডেও। সদরঘাট পুরাতন বাজার এলাকায় সরকারি জমির ওপর অবৈধ ভাবে দোতলা বাড়ি তৈরি হচ্ছে বলে অভিযোগ। জমির মালিকানার কাগজ ও বাড়ি নকশা সমেত বাড়ির মালিককে পুরসভায় ডেকে পাঠানো হয়েছে। ওই এলাকার বাসিন্দা পাপ্পু ভকত বলেন, “আমি অভিযোগ করেছিলাম। না কোনও অনুমতি নেই। অবশ্যই এটা সরকারি জায়গা।সরকারি জায়গা যদি না হয় বাড়ির মালিককে ডাকা হোক। ডেকে কাগজ প্ল্যান সব দেখুন আপনারা।’’ বিষয়টি জানতে পেরেই তৎপর হয় বর্ধমান পুরসভা। পুলিশ নিয়ে এলাকায় যান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। বেআইনি নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Train Service Disruption: হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget