এক্সপ্লোর

Bombs Recovered : অশোকনগর থানার ঢিল ছোড়া দূরত্বে স্কুলের কাছে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

North 24 Parganas News : অশোকনগরের ঘটনা প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল বা তার আশেপাশের এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগর থানার (Ashok Nagar Police Station) ঢিল ছোড়া দূরত্বে, স্কুলের কাছেই পড়ছিল বোমা ভর্তি ব্যাগ। সাতসকালে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা (Locals)। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বোমা মজুত করা হচ্ছে বলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি (BJP)। বহিরাগতদের ঘাড়ে দায় চাপিয়েছে শাসকদল তৃণমূল (TMC)। 

স্কুলের সামনে বোমা ভর্তি ব্যাগ !

স্কুলের সামনেই বারুদের স্তূপ। কয়েক ফুট দূরত্বে পড়েছিল বোমা ভর্তি ২ টি প্লাস্টিকের ব্যাগ (Bombs in Plastic Bag)। হোলির সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার (Ashok Nagar-Kalyangarh Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে দুই ব্যাগ ভর্তি বোমা মেলে। জনবহুল এলাকায় ঘরের দুয়ারে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অশোকনগরের এক বাসিন্দা বলেছেন, 'ঘুম থেকে উঠে দেখলাম সুতলি পাকানো গোল্লা পড়ে আছে। বিড়ি সিগারেট মদের গ্লাস, একটু দূরে ব্যাগে করে আরও কয়েকটা ছিল ওখানে।' অপর এক বাসিন্দা বলেছেন, থানার সামনেই পড়ে ছিল বোমা ভর্তি ব্যাগ। কম করে ১০-১১ টা বোমা ছিল ব্যাগে। 

আগেও বোমা উদ্ধার, বিস্ফোরণ

অশোকনগরের ঘটনা প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল বা তার আশেপাশের এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ হয়। এরপর ২১ নভেম্বর, হুগলির ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠে মেলে ৩টি তাজা বোমা। চলতি বছরের ১২ জানুয়ারি, কোচবিহারের পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। ২৫ ফেব্রুয়ারি, বীরভূমের মাড়গ্রামে স্কুলের পাঁচিলের ধারে মেলে বোমা ভর্তি ঝোলা। ৩ মার্চ, মুর্শিদাবাদের হাসানপুরে স্কুলের ছাদ ও বাগান থেকে ২টি সকেট বোমা উদ্ধার হয়। বারবার স্কুলের সামনে বোমা উদ্ধারের ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে।
এবার সেই তালিকায় জুড়ল অশোকনগরের নাম।

আরও পড়ুন- টাকার পাহাড়ে শহর ! ফের বান্ডিল বান্ডিল নোট উদ্ধার, কোটি কোটি টাকার খোঁজ

এদিনই দিনহাটার সাহেবগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার হয় বিশাল আকারের কৌটো বোমা । আজ সকালে পশ্চিম বাকালিরছড়া এলাকায় চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে । এভাবে চাষের জমিতে বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায় । 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget