এক্সপ্লোর

Birati Child Trafficking: নিজের ছেলেকে চুরির অপবাদে 'ছেলেধরা' তকমা ! ট্রেনে খেয়েছিলেন মারও ! সপ্তাহ পেরিয়ে বাচ্চাকে কোলে পেলেন বিরাটির সেই মা

North 24 Parganas News: ছেলেধরা সন্দেহে মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত দেখা গেল বাসন্তী পাণ্ডেই ওই শিশুর মা।

কলকাতা: এক সপ্তাহ পর সন্তানকে কাছে পেলেন বাসন্তী পাণ্ডে। বাবা মায়ের কাছে ফিরল একরত্তি। প্রমাণিত হল বিরাটি স্টেশনে শিশু চুরির অভিযোগ (Birati Child Trafficking) নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। নানা ঝামেলা শেষে চাইল্ড লাইন থেকে সন্তানকে নিয়ে ফিরলেন বামনগাছির মুরালি এলাকার বাসিন্দা বাসন্তী। 

বাড়ির ফিরল একরত্তি: গত বুধবার সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে ওঠেন বাসন্তী পাণ্ডে নামে ওই মহিলা। তাঁর হাতে ছিল একটি ব্যাগ। ব্যাগের মধ্যে কিছু নড়াচড়া করছিল ও ব্যাগ থেকে কান্নার আওয়ার আসছিল বলে দাবি করেন যাত্রীদের একাংশ। সঙ্গে সঙ্গে উত্তেজনা তৈরি হয় মহিলা কামরায়। ছেলেধরা সন্দেহে মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত দেখা গেল বাসন্তী পাণ্ডেই ওই শিশুর মা। ঘটনার দিনই মহিলাকে জিজ্ঞাসাবাদের পরে বারাসতের জিআরপি জানায়, শিশু চুরির নামে গুজব রটানো হয়। ব্যাগের মধ্যে কোনও শিশু ছিল না। ব্যাগের মধ্যে তার জামাকাপড় ছিল।চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন ওই মহিলা। শিশুটি তাঁর নিজের।

কী ঘটেছিল? 

ওইদিন সাত সকালে বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড ঘটে। চলন্ত ট্রেনে ব্যাগবন্দি করে শিশুকে নিয়ে যাওয়ার গুজব ছড়ায়। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই মহিলাকে মারধরের অভিযোগ ওঠে যাত্রীদের একাংশের বিরুদ্ধে। মারধর করা হয় ট্রেনের মধ্যে। ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছলে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। তখন মহিলার কোলেই ছিল শিশুটি। মহিলার শাস্তির দাবিতে বিরাটি স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় যাত্রীদের একাংশ। অবরোধের জেরে আটকে পড়ে একাধিক ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, বিক্ষোভ তুলতে লাঠিচার্জ করে পুলিশ। কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে। 

গত কয়েকদিনে উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জায়গায় শিশুর চুরির গুজব রটেছে। রাজ্যের নানা প্রান্তে ছেলেধরার অভিযোগে গণপ্রহারের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় নেমে আক্রান্ত হতে হয় পুলিশকেও। গুজব নিয়ে সতর্কতামূলক প্রচারের পাশপাশি গুজব ছড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই আবহেই শিশুর চুরির অভিযোগে ধুন্ধুমার কাণ্ডে বাধে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB College Admission: কেন্দ্রীয় পোর্টালে বিপুল সংখ্যক আবেদন, ভিন রাজ্যের পড়ুয়াদের স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget