এক্সপ্লোর

North 24 Parganas: কামারহাটিতে পুরভোটে জয়ী সিপিএম প্রার্থীর বিরুদ্ধে পরাজিত তৃণমূল প্রার্থীকে হুমকির অভিযোগ

CPIM vs TMC: পুরভোটের পরেও অশান্তি থামছে না উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জয়ী সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন জয়ী সিপিএম প্রার্থী।

সমীরণ পাল, কামারহাটি: ২৭ ফেব্রুয়ারি পুরভোটের (Municipal Election) দিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কামারহাটি (Kamarhati)। ভোটের ফল ঘোষণার পরও অশান্তি থামার লক্ষণ নেই সেখানে। এবার জয়ী সিপিএম (CPIM) প্রার্থীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন পরাজিত তৃণমূল (TMC) প্রার্থী।

৩৫ ওয়ার্ডের কামারহাটিতে ৩১টিতে জিতেছে তৃণমূল। নির্দল প্রার্থীরা জিতেছেন তিনটি ওয়ার্ডে এবং সিপিএমের দখলে রয়েছে একটি ওয়ার্ড।

একমাত্র যে ওয়ার্ডে জিতেছে সিপিএম, সেই পাঁচ নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী মহম্মদ খালেকের অভিযোগ, তাঁকে খুনের হুমকি দিচ্ছেন জয়ী সিপিএম প্রার্থী। এমনকি নির্দলের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পরাজিত তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, ‘জামাইকে, আমাকে খুন করে দেবে বলছে নির্দল আর সিপিএম প্রার্থী। নির্দল আর সিপিএম গটআপ করেছে। চিঠি লিখেছি, পিস্তল দেখিয়ে লাইন থেকে সরিয়ে ভোট লুঠ করেছে।’

আরও পড়ুন 'তৃণমূলের প্রশ্রয়ে উত্থান, ধরে রাখতে না পেরে হাস্যকর দাবি' সুকান্তকে নিশানা সুজনের

তৃণমূল নেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন জয়ী সিপিএম প্রার্থী মহম্মদ আফজল খান। তাঁর দাবি, ‘এই জমানায় সিপিএম হুমকি দেবে তৃণমূলকে, এটা কেউ বিশ্বাস করবে না। উনি গুন্ডাবাহিনী নিয়ে জেতার চেষ্টা করেন। উনি ছাপ্পা মেরেছেন। ওঁর অভিযোগ মিথ্যা।’

ভোট মিটতে না মিটতেই খুনের হুমকি ঘিরে তরজায় জড়িয়েছে তৃণমূল-সিপিএম।

কামারহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল সাহার অভিযোগ, ‘সিপিএম প্রার্থী জেতার পর হুমকি দিচ্ছে। এটা ঠিক নয়। পুলিশকে বলব ব্যবস্থা নিতে।’

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভায় এবার সবকটি ওয়ার্ডেই জিতেছে তৃণমূল। জয়ের কয়েকদিনের মধ্যে হালিশহরের কোণা মোড়ে ১৯ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে হল বোমাবাজি। ক্ষতিগ্রস্ত হয় গাড়িও। 

শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ আচমকা হামলা হয়। জয়ী তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই ছবি সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে।

বিরোধীশূন্য হালিশহরে জয়ী তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। 

রাতেই বোমার টুকরো উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget