এক্সপ্লোর

Sujan Chakraborty : 'তৃণমূলের প্রশ্রয়ে উত্থান, ধরে রাখতে না পেরে হাস্যকর দাবি' সুকান্তকে নিশানা সুজনের

১০৮টি পুরসভায় প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূলের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। প্রাপ্ত ভোট ১৪ শতাংশ। ১৩ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে বিজেপি । বামেরা তাহেরপুর পুরসভা দখল করলেও বিজেপির ভাঁড়ার শূন্য।

কলকাতা : 'তৃণমূলের প্রশ্রয়েই তো রাজ্যে উত্থান হয়েছিল বিজেপির। এখন সেই জায়গাটা ধরে রাখতে না পেরেই এসব বলছেন।' সুকান্ত মজুমদারের মন্তব্য প্রসঙ্গে এভাবেই তাঁকে পাল্টা খোঁচা দিলেন সুজন চক্রবর্তী। ‘তৃণমূলের নতুন ডাক, কাস্তে হাতুড়ি বেঁচে থাক’, 'ফিস ফ্রাই' জোট ও 'ছাপ্পা যোগ' সহ একাধিক মন্তব্য এদিন করেছেন বিজেপির রাজ্য সভাপতি। যার পাল্টা পুরোটাকেই 'হাস্যকর দাবি' বলেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

পুরভোটে (Municipal Election 2022) বিপর্যয়ের কারণ নিয়ে পর্যালোচনার জন্য শনিবার চিন্তন বৈঠক আয়োজিত করেছিল গেরুয়া শিবির। বৈঠকে বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'আমাদের বিরোধীরা একসময় বলতেন আমাদের সঙ্গে নাকি তৃণমূলের গট-আপ আছে। সিপিএমের বন্ধুরা বলতেন তৃণমূলের সঙ্গে আমরা নাকি সমঝোতা করেছি। আর আজ আমরা দেখতে পাচ্ছি ছাপ্পা ভোট মারতে গেলে আটটা তৃণমূলকে দিলে দুটো সিপিএমকে ছাপ্পা দেওয়া হচ্ছে। এখন ফিস-ফ্রাই জোট তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে এখন নতুন স্লোগান তৈরি হয়েছে। তৃণমূলের নতুন ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক।' 

সিপিএমের মতোই সুকান্ত মজুমদারকে নিশানা করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, 'পায়ের তলার জমি সরে গিয়েছে, তাই এমন সব হাস্যকর দাবি করছেন। মানুষের আশীর্বাদে ১০৮ পুরসভার মধ্যে ১০২টিতে তৃণমূল জিতেছে। সিপিএম একটি পুরসভাতে জিতলেও বিজেপি শূন্য ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেই এই গাত্রদাহ।' তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনি বলেছেন, 'সবে তো মার্চ মাস পড়ল, ঠিকমতো গরমই পড়েনি, তার আগেই সুকান্ত মজুমদারের মাথার গন্ডগোল শুরু হল। ওঁর সাবধানতা নেওয়া প্রয়োজন। একেবারে অরাজনৈতিক কথাবার্তা, বাংলার রাজনীতিতে বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, আর অন্ধু তৃণমূল বিরোধীতা করতে গিয়ে বিজেপি-কংগ্রেস-সিপিএম বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষ সমঝোতা রেখে চলছে।' 

প্রসঙ্গত, কলকাতা-সহ ৫ কর্পোরেশন নির্বাচনের পরে রাজ্যের ১০৮-টি পুরসভার ভোটেও বিশেষ দাগ কাটতে পারেনি বিজেপি। ১০৮টি পুরসভায় প্রাপ্ত ভোটের নিরিখে, তৃণমূলের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। তারা পেয়েছে ১৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপির ঝুলিতে ১৩ শতাংশ ভোট। বামেরা তাহেরপুর পুরসভা দখল করতে পারলেও, বিজেপির ভাঁড়ার শূন্য।

আরও পড়ুন-'শুধু সন্ত্রাস বললেই হবে না, স্বীকার করতে হবে নিজেদের দুর্বলতা' বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget