এক্সপ্লোর

Mamata Banerjee : এগরা বিস্ফোরণের পর বাজি তৈরির ক্লাস্টারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দত্তপুকুরের পর প্রশ্ন ঠিক কতদূর এগোল তা ?

Duttapukur Incident : খাদিকুলের বিস্ফোরণের পর, পুলিশ-প্রশাসনের সক্রিয়তায়, বন্ধ হয়েছে বেআইনি বাজি তৈরি (Illegal Cracker Making)। এখন তাঁদের কেউ দিন মজুরি করছেন, বিড়ি বাঁধছেন বা ইটভাটায় কাজ করছেন।

বিটন চক্রবর্তী, আশাবুল হোসেন, সুকান্ত দাস, পূর্ব মেদিনীপুর : এগরার ঘটনার (Egra Incident) পর খাদিকুল গ্রামে গিয়ে বাজি তৈরির ক্লাস্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। জায়গা চিহ্নিত হলেও, এখনও কোথায় ক্লাস্টার হবে তা চূড়ান্ত হয়নি। বাজি ক্লাস্টারের অপেক্ষায় দিন গুণছে মহিষাদলের কেশবপুর-জালপাই এলাকার বহু পরিবার।

আরও একটা বিস্ফোরণ। আরও একবার সাধারণ মানুষের মুখে সেই প্রশ্ন, দায় নেবে কে ? কৃতিত্ব নিতে সবাই প্রস্তুত, দায় কেন কেউ নেয় না ? কারা চাইছে বাংলাকে 'বোমাপুরী' বানাতে ? শিল্প মানে কি 'বোমা' ? মুখে দত্তপুকুর বা বিস্ফোরণের কথা একবারও উচ্চারণ না করলেও, দত্তপুকুর বিস্ফোরণের পরের দিন ইঙ্গিতপূর্ণভাবে ফের 'সবুজ বাজি' (Green Crackers) তৈরির কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছরের ১৬ মে, দত্তপুকুরের (Duttapukur Incident) মতোই বিকট শব্দে বিস্ফোরণ হয় এগরার খাদিকুলে। ছিন্ন ভিন্ন হয়ে, ঝলসে মৃত্যু হয় ১১ জনের। এই ঘটনার, ১১ দিন পর হেলিকপ্টারে খাদিকুলে যান মুখ্য়মন্ত্রী।  দেন বাজি তৈরি ক্লাস্টার (Cracker Making Cluster) বানানোর আশ্বাস। এরপরই, ক্লাস্টার তৈরির জন্য পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা প্রশাসনের তরফে দুটো জায়গাকে চিহ্নিত করা হয়। একটি হল মহিষাদলের কেশবপুর-জালপাইতে। অন্যটি, কোলাঘাটের রূপনারায়ণের তীরবর্তী এলাকায়। 

এই কেশবপুর-জালপাইয়ের চিঙ্গুড়মারি এলাকায় অন্তত ১৫টি পরিবার বাজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। খাদিকুলের বিস্ফোরণের পর, পুলিশ-প্রশাসনের সক্রিয়তায়, বন্ধ হয়েছে বেআইনি বাজি তৈরি (Illegal Cracker Making)। এখন তাঁদের কেউ দিন মজুরি করছেন, বিড়ি বাঁধছেন বা ইটভাটায় কাজ করছেন। তাঁদের আপেক্ষ, সরকার তো বলেছিল ক্লাস্টার তৈরি হবে, হল কোথায় ? কবে ক্লাস্টার তৈরি হবে, আমরা কী না খেয়ে মরব, আমরা বিড়ি বেঁধে খাচ্ছি। কবে ক্লাস্টার তৈরি হবে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন সেখানকার মানুষগুলো।

                                                                                  

আরও পড়ুন- দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে সন্ত্রাস-যোগ নেই তো? উঠে আসছে খাগড়াগড় স্মৃতি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget