এক্সপ্লোর

Duttapukur Incident: ‘অভিযোগ জানিয়েও লাভ হয়নি, মন্ত্রী-পুলিশ সব জেনেও চুপ ছিলেন’, দত্তপুকুর বিস্ফোরণে তৃণমূলের দিকে আঙুল

TMC: স্থানীয়রা জানিয়েছেন, তৃণমূলের সক্রিয় কর্মী সামসুল ওরফে 'খুদে'। তাঁর বাড়িতেই গড়ে উঠেছিল বেআইনি বাজি কারখানা।

দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা (Illegal Fireworks Factory)। আর এই বিস্ফোরের নেপথ্য তৃণমূল যোগ রয়েছে বলে সামনে এল অভিযোগ। স্থানীয়দের দাবি, যে বাড়িতে বেআইনি বাজি কারখানা গড়ে উঠেছিল, সেই বাড়ির মালিক সামসুল আলি ওরফে 'খুদে' আসলে তৃণমূলের (TMC) কর্মী। (Duttapukur Incident)

স্থানীয়রা জানিয়েছেন, তৃণমূলের সক্রিয় কর্মী সামসুল ওরফে 'খুদে'। এমনকি প্রশাসনের মদতেই তাঁর বাড়িতে বেআইনি বাজি কারখানা এবং বাজির আড়ালে বোমা তৈরি হত বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বাড়িটি ভাড়া দিয়ে মোটা টাকা রোজগার করেন সামসুল। এখানেই মাল তৈরি হয়। তার পর ওর বাড়িতে নিয়ে গিয়ে ছাদে শুকানো হয়, শেষে মজুত করে রাখা হয় ঘরে। স্থানীয়দের অভিয়োগ, রাজ্যের  খাদ্যমন্ত্রী রথীন ঘোষও সব জানতেন। বছর চার-পাঁচেক আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তার পরেও কাজ হয়নি।

এই ঘটনায় রথীন বা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। তবে এই ঘটনায় মারাত্মক সব অভিযোগ করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রশাসনের মদত ছিলই। প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশও ছিল অভিযুক্তের। সব জেনেও পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। তারই সুযোগ নিয়ে জনবহুল এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। বিস্ফোরণস্থলে গেলে এদিন সেই নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসাও বাধে পুলিশের।

আরও পড়ুন: Duttapukur Incident:ছিন্নভিন্ন পড়ে দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণ দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায়

যে সামসুলের বিরুদ্ধে অভিযোগ, তিনিও বিস্ফোরণে আহত হয়েছেন। ভর্তি রয়েছেন হাসপাতালে। কিন্তু স্থানীয়দের দাবি, বসতি এলাকাকে বারুদের স্তূপে পরিণত করেছিলেন সামসুলই। তাঁরা অনেক প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু পুলিশ থেকে তৃণমূলের নেতা, সবাই টাকা খেয়ে মুখ বন্ধ করে বসেছিলেন। সরাসরি দত্তপুকুর থানার আইসি-কে কাঠগড়ায় তুলেছেন কেউ কেউ।

রবিবার সকালে দত্তপুকুরের মোচপোল এলাকায় ওই বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে।  তাতে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের একাধিক বাড়ি। বেশ কয়েকটি বাড়ির চালও উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে দেওয়াল। তিন শিশু, মহিলা-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই বিস্ফোরণের পর, এলাকার আরও একটি বাড়িতে বেআইনি বাজি মজুত রয়েছে বলে দাবি করে ভাঙচুর চালান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রশাসনের মদতেই বিস্তীর্ণ এলাকাজুড়ে বেআইনি বাজি তৈরি হত। এলাকায় উত্তেজনা থাকায় র‍্যাফ নামানো হয়েছে। এর আগে ২০ মার্চ, মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়।  এরপর ১৬ মে, এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১২ জনের। ২২ মে, বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ যায় একই পরিবারেরl তিন জনের। পরের দিনই ২৩ মে, মালদার ইংরেজবাজারে নেতাজি কমার্শিয়াল মার্কেটে বাজির দোকানে কার্বাইডের ড্রাম ফেটে আগুন লেগে ঝলসে মৃত্যু হয় দু'জনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget