এক্সপ্লোর

Gaighata News: দীপাবলির সাফাই অভিযান বদলে গেল উত্তেজনায়, গাইঘাটা পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার মানুষের কঙ্কাল

North 24 Parganas: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠ পরিষ্কার করার সময় পরিত্যক্ত ওই ঘরটিতে কঙ্কাল পড়ে থাকতে দেখেন ক্লাবের ছেলেরা।

সমীরণ পাল, গাইঘাটা: পরিত্যক্ত ঘর থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গাইঘাটায় (Gaighata News)। কালীপুজোয় (Diwali 2022) ঘর পরিষ্কার করতে গিয়ে নজরে পড়ে বিষয়টি। মৃতদেহটিকে স্থানীয় এক বাসিন্দার দেহ বলে শনাক্ত করে গিয়েছে। মৃতের স্ত্রী এসে দেহটি শনাক্ত করেন (Human Skeleton)। 

গাইঘাটায় পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার মানুষের কঙ্কাল

গাইঘাটা থানার অন্তর্গরত ধর্মপুর গোপুলের ঘটনা। গোপুল আদিবাসী লোকনাথ সঙ্ঘের কালীপুজোর তোড়জোড় চলছিল। তার জন্য পরিত্যক্ত ওই ঘরটির পাশে মাঠে চলছিল সাফাই অভিযান। সেই সময় ক্লাবের ছেলেরাই কঙ্কালটিকে পড়ে থাকতে দেখেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠ পরিষ্কার করার সময় পরিত্যক্ত ওই ঘরটিতে কঙ্কাল পড়ে থাকতে দেখেন ক্লাবের ছেলেরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় চগাইঘাটা থানায়। তার পর পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। 

আরও পড়ুন: SSC: ধর্নার ৫৯০ দিন, হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC-র চাকরিপ্রার্থীরা

পরিত্যক্ত ওই ঘর থেকে কঙ্কালটির পাশে জামাকাপড়ও পড়়ে থাকতে দেখা যায়। তা থেকে ওই ব্যক্তির পরিচয় জানা যায়। কিনি গোপুলেরই বাসিন্দা মনোজ সর্দার বলে জানা গিয়েছে। রংয়ের মিস্ত্রির কাজ করতেন তিনি। জামাকাপড় দেখে স্বামীকে শনাক্ত করেন মনোজের স্ত্রী মাধবী সর্দার।

মনোজের পরিবার জানিয়েছে, প্রায় পাঁচ বছর আগে আচমকাই নিখোঁজ হয়ে যান মনোজ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও লাভ হয়নি। কোথাও সন্ধান মেলেনি তাঁর। তাতে গাইঘাটা থানায় পরিবারের তরফে নিখোঁজ বলে ডায়েরি করা হয়। কঙ্কাল উদ্ধারের পর পুলিশই মনোজের স্ত্রীকে খবর দেন। তিনিই এসে জামাকাপড় দেখে শনাক্ত করেন স্বামীকে। 

জামাকাপড় দেখে কঙ্কালটি স্বামীর বলে শনাক্ত করেন এক মহিলা

ওই পরিত্যক্ত ঘরে মনোজের দেহ কী ভাবে এল, তাঁকে খুন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। দীপাবলিতে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য়ও ছড়িয়েছে এলাকায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু ৭ বছরের শিশুর

এ দিকে, উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। জখম হয়েছে ১০ বছরের এক বালক। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget