এক্সপ্লোর

North 24 Parganas: 'দিদির দূত' মন্ত্রী! গরহাজির তৃণমূল নেত্রী, কেন এলেন না তিনি?

Didir Doot: আইপ্যাকের তরফে ফোন করে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিরত থাকতে বলা হয় বলে অভিযোগ করলেন ওই তৃণমূল নেত্রী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারবার 'দিদির দূত' -এর অনুষ্ঠানে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা। একই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনাতেও। হাবড়ার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের অনৈক্য। দিদির দূত তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের কর্মসূচিতে গড়হাজির থাকলেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আইপ্যাকের তরফে ফোন করে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিরত থাকতে বলা হয় বলে অভিযোগ করলেন ওই তৃণমূল নেত্রী । তৃণমূলের কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি। অন্যদিকে, দিদির দূত হিসাবে বসিরহাটের আমলানি গ্রামে গিয়ে এলাকাবাসীর একাংশের ক্ষোভের মুখে পড়লেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক।

হাবড়ার কুমড়ো পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রাক্তন প্রধান রত্না বিশ্বাস বলেন, 'শুক্রবার রাতে আইপ্যাক-এর তরফে ফোন করে বলা হয় আপনার বাড়িতে কর্মসূচির ব্যবস্থা করার কথা ছিল, সেটা করতে হবে না। এমনকী দিদির দূত কর্মসূচিতে যোগদানেও বারণ করা হয়।' এই নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে দলীয় কর্মসূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস।

শনিবার, হাবড়ায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে কুমড়ো পঞ্চায়েত এলাকায় জনসংযোগে যান হাবড়ার তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, সেই কর্মসূচিতে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠরা থাকলেও, এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান রত্না বিশ্বাসকে যোগদানে বিরত থাকতে বলা হয়। 

যদিও হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'এরকমভাবে কেউ কিছু বারণ করেছে বলে জানা নেই।'

বিজেপির খোঁচা:
এই ঘটনায় তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা পার্থপ্রতিম সরকার বলেন, 'জেলা নেতৃত্বের সঙ্গে হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের গোষ্ঠী কোন্দল রয়েছে তা আজ আবার প্রমাণিত হল। রত্না বিশ্বাসের গ্রামে দিদির দূত হয়ে গেছেন মন্ত্রী অথচ রত্না বিশ্বাসকে না আসতে বলা হয়েছে। পঞ্চায়েত ভোটে তৃণমূল ওখান থেকে একটি আসনও জিততে পারবে না।'

অন্যত্রও বিক্ষোভ:
এদিনই বসিরহাটে তৃণমূলের দিদির দূতের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। শনিবার, আমলানি গ্রামে যান মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামী তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল। সেই সময়ই  বেহাল রাস্তা থেকে আবাস-দুর্নীতির অভিযোগ তুলে ফুঁসে ওঠেন স্থানীয়রা। যার জেরে কর্মসূচির মাঝপথেই সপারিষদ এলাকা ছাড়তে বাধ্য হন মিনাখাঁর তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: 'রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা', ভাঙড়কাণ্ডে প্রতিক্রিয়া শান্তনুর

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget