এক্সপ্লোর

North 24 Parganas News : আইএসএফ সমর্থকদের দোকানে আগুন, লাগিয়ে দেওয়া হল তৃণমূলের পতাকা ! চাঞ্চল্য কদম্বগাছিতে

Political Clash : পঞ্চায়েত নির্বাচনের পর থেকে, উত্তর ২৪ পরগনায় বারবার সংঘাতে জড়িয়েছে আইএসএফ ও তৃণমূল। উৎসবের সময়েও তাতে বিরাম নেই। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আলোর উৎসবে রাজনৈতিক হিংসার আগুন। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কদম্বগাছি। পুড়ে ছাই আইএসএফ সমর্থকদের ২ টি দোকান। ভাঙচুর চালানো হয় একটি দোকানে। তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছে আইএসএফ। 

তছনছ হয়ে যাওয়া দোকানগুলির দখল নিয়েই যত অশান্তির সূত্রপাত। ক্ষতিগ্রস্ত আইএসএফ সমর্থকদের দাবি, প্রায় চল্লিশ বছর ধরে এখানেই তাঁরা ব্যবসা করেন। অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পতাকা লাগিয়ে দোকানগুলির দখল নেয় তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পর দোকানগুলি পুনর্দখল করা হয় বলে দাবি আইএসএফ সমর্থকদের। 

অভিযোগ সেই আক্রোশে দীপাবলির রাতে দোকানে হামলা চালায় তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে, উত্তর ২৪ পরগনায় বারবার সংঘাতে জড়িয়েছে আইএসএফ (ISF) ও তৃণমূল। উৎসবের সময়েও তাতে বিরাম নেই। স্থানীয় এক আইএসএফ সমর্থকের অভিযোগ, 'আমাদের থেকে মাল বার করে নিয়ে চলে গিয়েছিল, পরে আমরা আবার দোকান খুলি। কাল রাতে আগুন দিয়ে দিয়েছে। তৃণমূলের লোকেরা। আমরা আইএসএফ করি বলেই হামলা।' পাল্টা তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় অঞ্চল সভাপতি নিজামুল কবীর বলেছেন, 'মিথ্যে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।'                         

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে, উত্তর ২৪ পরগনায় বারবার সংঘাতে জড়িয়েছে আইএসএফ ও তৃণমূল। উৎসবের সময়েও তাতে বিরাম নেই।                                            

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল (TMC)-আইএসএফ (ISF) সংঘর্ষে রণক্ষেত্র হয়ে গিয়েছিল দঃ ২৪ পরগনার কুলপি। কুলপির দঃ গাজিপুরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়েছিল। দলীয় কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগ আইএসএফের।                                                                                                           

আরও পড়ুন- দীর্ঘ চার ঘণ্টা ধরে চলে গ্রামে ভাঙচুর, আগুন, জয়নগরে তাণ্ডবে প্রশ্নে পুলিশের ভূমিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget