এক্সপ্লোর

Joynagar Incident : দীর্ঘ চার ঘণ্টা ধরে চলে গ্রামে ভাঙচুর, আগুন, জয়নগরে তাণ্ডবে প্রশ্নে পুলিশের ভূমিকা

Police Inactiveness : পঞ্চায়েত ভোটের সময়ও এই দক্ষিণ ২৪ পরগনায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কয়েকমাস পর জয়নগরকাণ্ডেও, সেই জেলায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের শেষ নেই !

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও অনির্বাণ বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা : আলোর উৎসবের পরদিনই গভীর অন্ধকারে ডুবে গেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জয়নগরের দুলয়াখাকি গ্রাম। তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের পর যে গ্রামে চড়াও হয়ে বেছে বেছে সিপিএম সমর্থকদের বাড়িতে আগুন লাগানো এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই গোটা ঘটনায় নিষ্ক্রিয়তার মতো মারাত্মক অভিযোগ উঠেছে পুলিশের (Police) বিরুদ্ধে ! 

গ্রামবাসীদের দাবি, প্রায় ৪ ঘণ্টা ধরে দলুয়াখাকি গ্রামে তাণ্ডব চলে। একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। এবং গোটাটাই একেবারে পরিকল্পনামাফিক করা হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতটা সময় ধরে তাণ্ডব চললেও পুলিশ তা আটকাতে পারল না কেন ? এতক্ষণ ধরে কী করছিল তারা ?

এর মধ্য়েই গ্রামবাসীদের অনেকে আবার দাবি করেছেন, ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে পুলিশের সামনেই ! যার পর আর গ্রামে থাকার সাহসও পাচ্ছেন না তাঁরা। ক্ষতিগ্রস্ত সিপিএম সমর্থক ও দলুয়াখাকি গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, কী করব পুলিশের উপর ভরসা নেই। ওদের সামনেই তো এসব হয়েছে।

আর পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন ঘিরে আক্রমণ শানিয়েছে বিরোধীরাও। ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেছেন, 'ঘটনাচক্রে যে বাড়িগুলিতে দেখে দেখে, যারা সিপিএম সমর্থিত যারা, তাঁদের বাড়িতে আগুন লাগানো হল। এটা মোটেও কাম্য় নয়। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, সেখানেও পুলিশের আটকানোর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এটাও শুনলাম যে ফায়ার ব্রিগেডের গাড়িকেও না কি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই এতগুলো বিষয় নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আক্রমণ, 'তৃণমূলের উপর হাত দিলে, তার রিঅ্যাকশন তো হবেই। কিন্তু প্রশাসন কী করছে ? কে দোষী, কে নির্দোষ, সেটা তো প্রশাসনের দেখা দরকার। স্বাভাবিকভাবেই তার পরিণাম ভয়ঙ্কর!'

পঞ্চায়েত ভোটের সময়ও এই দক্ষিণ ২৪ পরগনায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কয়েকমাস পর জয়নগরকাণ্ডেও, সেই জেলায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের শেষ নেই !                                  

আরও পড়ুন- 'হাত ধরে গান করুন এই জেল যদি না শেষ হয়', পার্থ-জ্যোতিপ্রিয়কে কটাক্ষ সুকান্তর

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget