এক্সপ্লোর

Artist Harassed : প্রোমোটারের দাদাগিরির প্রতিবাদ করে জুটেছে মার, খুনের হুমকি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিত্রশিল্পী

North 24 Parganas : খড়দা থানার দ্বারস্থ হলেও অভিযোগ নিতে গড়িমশি করা হয় বলে অভিযোগ। তার মধ্যেই আদালত থেকে আগাম জামিন নিয়ে নেন অভিযুক্ত প্রোমোটার।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : খুন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে আতঙ্কে। প্রোমোটারের দৌরাত্ম্যের প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার খড়দার মহিলা চিত্রশিল্পী ও তাঁর মা। তুললেন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। জানালেন লিখিতভাবে। আগেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার (Promoter)। নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশও (Police)।

প্রোমোটারের দাদাগিরির প্রতিবাদ করে জুটেছে মার ! করা হয়েছে শ্লীলতাহানি। তার পরেও পুলিশ কিছু না করায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার খড়দার (Khardah) আক্রান্ত মহিলা চিত্রশিল্পী ও তাঁর মা।তাঁদের আশঙ্কা, যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন। চিত্রশিল্পীর দাবি, ২০০৬ সালে ১৪ লক্ষ টাকা দিয়ে সোদপুরে ফ্ল্য়াট কেনেন। ২০১২ সাল থেকে থাকতেও শুরু করেন।

কিন্তু অভিযোগ, বার বার অনুরোধ করা সত্ত্বেও প্রোমোটার রণজয় সাহা কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি দেননি। তার ফলে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়নি। গত ১ তারিখ ফ্ল্যাটে তালা লাগিয়ে দেন প্রোমোটারের সহযোগীরা। প্রতিবাদ করলে মারধর ও শ্লীলতাহানি করা হয় শিল্পীর। মারধর করা হয় তাঁর বৃদ্ধা মাকেও। খড়দা থানার দ্বারস্থ হলেও অভিযোগ নিতে গড়িমশি করা হয় বলে অভিযোগ। তার মধ্যেই আদালত থেকে আগাম জামিন নিয়ে নেন অভিযুক্ত প্রোমোটার।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান মা-মেয়ে। যান নবান্নেও। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। শিল্পী ও তাঁর মায়ের দাবি, তাঁরা মুখ্যমন্ত্রীর অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার। নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। তদন্ত চলছে।
                                                                                               

আরও পড়ুন- বিধানসভায় আলোচনার সময় বিরোধী বক্তাদের না দেখানোর অভিযোগ শুভেন্দুর, পাল্টা স্পিকারের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget