এক্সপ্লোর

Suvendu Adhikari : বিধানসভায় আলোচনার সময় বিরোধী বক্তাদের না দেখানোর অভিযোগ শুভেন্দুর, পাল্টা স্পিকারের

Assembly : পাল্টা স্পিকার বলেন, 'আপনি যখন বলবেন আপনাকে দেখানো হবে । আমি জানি আপনি ক্যামেরায় মুখ দেখাতে ভালোবাসেন।'

কলকাতা : বিধানসভার (West Bengal Assembly) অধিবেশনের লাইভ সম্প্রচারে একের পর এক বিরোধী বিধায়কের বক্তব্য চলাকালীন স্ক্রিনে দেখা গেল না কাউকেই। তার জায়গায় দেখা গেল স্পিকারকে। বিধানসভায় এর তীব্র প্রতিবাদ জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারীকে পাল্টা বললেন স্পিকারও। 

পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব পাসের আগে বিধানসভায় অন্দরে একে অপরকে তুমুল আক্রমণ শানায় তৃণমূল-বিজেপি। অধিবেশনের লাইভ সম্প্রচার হয়। কিন্তু মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা ছাড়া প্রস্তাবের ওপর অন্য় বিধায়করা যখন বক্তব্য় রাখছিলেন, তখন তাদের ক্য়ামেরায় না দেখানো নিয়ে আপত্তি জানান শুভেন্দু অধিকারী। এই নিয়ে বিধানসভার স্পিকারের সঙ্গে কার্যত উত্তপ্ত বাক্য় বিনিময় হয় বিরোধী দলনেতার। 

স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, 'বাইরে গিয়ে দেখে এলাম, এই ক্যামেরাগুলোয় শুধু আপনাকেই দেখাচ্ছে'। যদিও তাঁর অভিযোগকে মান্যতা দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাল্টা তিনি বলেন, 'আপনি যখন বলবেন আপনাকে দেখানো হবে । আমি জানি আপনি ক্যামেরায় মুখ দেখাতে ভালোবাসেন।' পরে অবশ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল যখন বক্তব্য রাখেন, তখন তাঁকে দেখা যায়নি লাইভ সম্প্রচারে।

এদিকে, 'একসঙ্গে লোকসভা-বিধানসভার ভোট হলে সরকার উল্টে যাবে, ২০২৬ সাল অবধি অপেক্ষা করতে হবে না', ফের এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবার পয়লা বৈশাখের দিনই সরকারিভাবে পালন করা হবে 'পশ্চিমবঙ্গ দিবস', যা নিয়ে প্রস্তাব পাস হয়ে গেল বিধানসভায়। প্রস্তাবের বিপক্ষে বলতে উঠে, রীতিমতো কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, '২০ জুন পশ্চিমবঙ্গ দিবস, এটা প্রমাণিত সত্য। রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি, ইন্দিরা গাঁধী চাঁদে যায়নি, কাজি নজরুল ইসলাম যেমন মহাভারত লেখেনি, রবি ঠাকুর যেমন ৪১ এ মারা গেছে ৪৭ এ যায়নি। এই ইতিহাসগুলো যেমন বদলানো যায়নি এই ইতিহাসও বদলানো যাবে না।'

                                                            

আরও পড়ুন- 'আমাদের ভাতা বৃদ্ধি নয়, আশাকর্মী থেকে সিভিক, সমকাজে সমবেতন পাক' বার্তা শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Suvendu Adhikari on Falta: 'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর
'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget