এক্সপ্লোর

Vegetable Price Hike: একাধিক অনিয়মের অভিযোগ, আলু-পেঁয়াজের গুদামে হানা টাস্ক ফোর্সের

Market Price Hike: বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে এবার পথে নামল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে এবার প্রশাসনের নিশানায় বেআইনি মজুতদাররা।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: সাতসকালে মধ্যমগ্রাম বাজারে হানা (Vegetable Price Hike) দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। ধরা পড়ল একাধিক অনিয়ম। আলু-পেঁয়াজের গুদামে নথি নেই, ওজন পরিমাপ যন্ত্রও নেই। বাজারদরেও বিস্তর ফারাক। ব্যবসায়ীদের সতর্ক করেন টাস্ক ফোর্সের সদস্যরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট ধীরেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে খাদ্য দফতর, কৃষি বিপণন দফতরের আধিকারিকদের পাশাপাশি বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ উত্তর ২৪ পরগনার বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। 

একাধিকের অনিয়মের অভিযোগ: বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে এবার পথে নামল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বাজারে মূল্যবৃদ্ধি আটকাতে এবার প্রশাসনের নিশানায় বেআইনি মজুতদাররা। এদিন সকালে মধ্যমগ্রাম বাজারে আলু-পেঁয়াজের এরকমই একটি গোডাউনে হানা দিল জেলা প্রশাসন। সেখানে ধরা পড়ল একাধিক বেনিয়ম। অভিযোগ, না আছে লাইসেন্স, না আছে কোনও নথি। এসব ছাড়াই মধ্যমগ্রাম বাজারের আলুর বেআইনি মজুতদার গৌর দে দীর্ঘদিন ধরে বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  আলু-পেঁয়াজ মজুত রেখে তিনি চড়া দামে বিক্রি করেন বলে অভিযোগ। তাই সরেজমিনে দেখতে আধিকারিকরা পৌঁছে যান তাঁর গোডাউনে। 

টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক মমতার: শাক সবজি থেকে মাছ-মাংস। দাম বাড়তে বাড়তে কার্যত মধ্য়বিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বাজেট ঠিক করতেই ঘেমে নেয়ে একসা হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছিলেন, "বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আলুর দাম গত বছর এই সময়ে ছিল ২২ টাকা। এবারে আছে ৩৫ টাকা। পিঁয়াজ, গতবারে এই সময় ছিল ৩৫ টাকা। পটল ৩৫ টাকা বাপরে বাপ। ঢেঁড়শ, ঢেঁড়শ নামটাই তারও এত দাম! তো লোকে খাবে কী?আমার মনে হয় বেশি মুনাফার লোভে, কিছু লোক আছে না বেশি লোভী হয়ে গেছে আরও চাই আরও চাই ফলে এর ফলে এর পিছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। নানা রকম চক্র কাজ করে। বড় চক্র।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Burdwan University: বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে বাধা, তৃণমূলের বিক্ষোভের মুখে বর্ধমানের উপাচার্য ও রেজিস্ট্রার

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget