এক্সপ্লোর

Murder : বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে গলা টিপে খুন, জঙ্গল থেকে উদ্ধার বধূর ক্ষতবিক্ষত দেহ

North 24 Parganas Crime News : সন্দেহের বশে হোটেলের ঘরে গলা টিপে খুন করা হয় শ্যামনগরের সুপ্রিয়াকে। দেহ লোপাটের পর দিঘার হোটেলে ফিরে আসে ওই যুবক ও তাঁর বান্ধবী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : রামনগর থেকে উদ্ধার শ্যামনগরের বধূর পচাগলা দেহ। পূর্ব মেদিনীপুরের রামনগর স্টেশনের কাছে জঙ্গল থেকে উদ্ধার উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বধূর ক্ষতবিক্ষত দেহ। নিহতর নাম সুপ্রিয়া ঘোষ, বয়স ২৯। অভিযোগ, কাজ দেওয়ার নামে বধূকে নিয়ে দিঘায় যায় বরানগরের যুবক। বধূর সঙ্গে ওই যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) রয়েছে, সন্দেহ হয় যুবকের বান্ধবীর। আর সেই সন্দেহের বশে হোটেলের ঘরে গলা টিপে খুন করা হয় শ্যামনগরের সুপ্রিয়াকে।

খুন করে দেহ নিয়ে গিয়ে ফেলা হয় রামনগর স্টেশনের কাছে। দেহ লোপাটের পর দিঘার হোটেলে ফিরে আসে ওই যুবক ও তাঁর বান্ধবী। গতকাল দিঘার হোটেল থেকেই গ্রেফতার করা হয় ওই যুবক ও তাঁর বান্ধবীকে। অভিযুক্ত দীপশেখর বসু ও তাঁর লিভ-ইন পার্টনার সুস্মিতা রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেখানেই গোটা ঘটনা সামনে আসে বলে জানাচ্ছে পুলিশ (Police)।

বধূর স্বামীর অভিযোগ, কাজ দেওয়ার জন্য এক যুবক তাঁর স্ত্রীকে গত শনিবার দেখা করতে বলে অকল্যান্ড জুটমিলের কাছে। সেখানে গেলে ওই মহিলাকে জানানো হয় ম্যানেজার আসেননি। যারপর ওই মহিলাকে প্রথমে ফিরে যাওয়ার কথা বললেও অভিযুক্ত যুবক পরে তাঁকে কাজের সূত্রে প্রয়োজনে দিঘা যাওয়ার কথা বলেন বলেই অভিযোগ। স্ত্রীয়ের দিঘা যাওয়ার কথা ও ও'দিন থেকে তাঁকে ফোনে না পেয়ে পরের দিন থেকে পুলিশে অভিযোগ জানান বধূর স্ত্রী। যার দিন দুই পরে রামনগর স্টেশনের (Ramnanagar Station) পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। 

পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত যুবক ও তাঁর বান্ধবীকে স্বীকার করেছে, ওই বধূর সঙ্গে যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে ওই মহিলাকে দিঘার (Digha) হোটেলে গলা টিপে খুন করে অভিযুক্ত তরুণী। যারপর সেখান থেকে দেহ লোপাট করে নিয়ে গিয়ে ফেলে আসে রামনগর স্টেশনের পাশে জঙ্গলে।                                

আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget