এক্সপ্লোর

North 24 Parganas News: বাড়ির পরিচারিকার চোখেই পড়ল ধরা, বড় বিপদ এড়াল গোবরডাঙা

Gobardanga Bomb rescue: ফের বোমা উদ্ধার উত্তর ২৪ পরগনায়। শুক্রবার দুপুরে তালা বন্ধ বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে ৬ টি তাজা বোমা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বোমা উদ্ধার (Bomb Rescue) উত্তর ২৪ পরগনায়। শুক্রবার দুপুরে তালা বন্ধ বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে ৬ টি তাজা বোমা। বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্কে বাড়ির মালিক থেকে পাড়া-প্রতিবেশী সকলেই। বোমা উদ্ধারের ঘটনাটি ঘটে গোবরডাঙা থানার (Gobardanga Police Station) বেরগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জানাফুল এলাকার বারোয়ারি তলা এলাকায়।

ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙা থানার পুলিশ। আশেপাশে আরো বোমা থাকতে পারে এই সন্দেহে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি করা হয় বাড়ির ছাদ  এবং আশেপাশের সমস্ত জঙ্গল এলাকা। পায়েল জানা এই বাড়ির পরিচারিকা তিনি আজ দুপুরে কাজে এসে তিনিই প্রথম বোমা দেখতে পান, তিনিই  প্রথম স্থানীয়দের বিষয়টি জানানোর পরে। গোবরডাঙা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বোমা উদ্ধার করে। কি উদ্দেশ্যে কারা এতগুলি বোমা ওখানে রেখেছিল এ নিয়ে তদন্ত শুরু করেছে গোবরডাঙা থানার পুলিশ।

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় প্রতিদিনই। উদ্ধার হচ্ছে বোমা।সম্প্রতি বীরভূমের রামপুরহাট থানার (Birbhum Rampurhat Police Station) বারোমেসিয়া পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। পাশাপাশি রাজ্যের ৩ জেলায় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা। উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজির ঘটনা ঘটে। দোকান লক্ষ্য করে ছোড়া বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিশ (Amdanga Police Station)। 

আরও পড়ুন, বাঁকুড়ার জঙ্গলে জন্ম ২ হস্তী শাবকের, ক্ষুদে অতিথিদের নিয়ে তৎপর বন দফতর

আমডাঙা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয় জখম ব্যক্তিকে। আটক করা হয় একজনকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাঁজা মদের আসর বসে। প্রতিবাদ করায় বোমা মারা হয়েছে বলে অভিযোগ। এদিকে, মালদায় আগ্নেয়াস্ত্র (Arms Recovered) এবং গুলি সহ গ্রেফতার করা হয় ২ দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুরে নাকা চেকিং চলাকালীন দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তাদের আটক করতেই উদ্ধার হয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুজন কোথায় যাচ্ছিল ? কী পরিকল্পনা ছিল তাদের ? খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়ায় এবার উদ্ধার হয় বোতল বোমা। কলাবাগানে একটি বালতিতে ৫টি বোতল বোমা উদ্ধার করে পুলিশ।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget