এক্সপ্লোর

Kolkata News: দমদমের বেদিয়াপাড়ায় এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, TMC কাউন্সিলর বলেন, 'এটা হয়েছে রসিকতার ছলে' !

North 24 Parganas Burn Case : বেদিয়াপাড়ায় প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ!

সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও জয়ন্ত পাল, কলকাতা: বেদিয়াপাড়ায় প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ! ভয়াবহ এই অভিযোগ উঠেছে দক্ষিণ দমদমের ১১নং ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। 'এই পাড়ার প্রত্যেকেই আমার অনুগামী', রসিকতার ছলে গোটা ঘটনা ঘটেছে, দাবি তৃণমূল কাউন্সিলরের।

আরও পড়ুন, 'শারীরিক অত্যাচারটা হত পড়াশোনা নিয়ে, মানসিক অত্যাচার হত সব কিছু নিয়ে..', ভবানীপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে বিস্ফোরক গৃহশিক্ষিকা

দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস বলেন, পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু-বান্ধব ইয়ার্কি মেরেছে।  ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। গায়ে পেট্রোল ঢেলে, পুড়িয়ে মারার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ!আগুনে পোড়ার যন্ত্রণায় ছটফট করতে করতে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দগ্ধ ব্যক্তি। আর তারপরও তৃণমূল কাউন্সিলর কিনা বলছেন, এটা হয়েছে রসিকতার ছলে!আহতর ছেলে  সঞ্জীব কর্মকার বলেন, রসিকতা নয়, মারার চেষ্টা। একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে। আরেক জন বিড়ি ধরাচ্ছিল, ফট করে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে দমদমের বেদিয়াপাড়ায়!
  
অগ্নিদগ্ধ ব্যক্তির নাম, রঞ্জিত কর্মকার (৪৫)। তাঁর পরিবারের অভিযোগ বাড়ির সামনেই গায়ে পেট্রোল ঢেলে রঞ্জিতকে পুড়িয়ে মারার চেষ্টা করেন দক্ষিণ দমদমের ১১নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামী -সুমন বন্দ্য়োপাধ্যায় ওরফে বাগান সুশান্ত দাস এবং সাগর । বৃহস্পতিবার ভোরে কালী প্রতিমা নিরঞ্জন করে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন রঞ্জিত। তার পরিবারের দাবি, সেই সময় পাশের পাড়ার প্রতিমা নিরঞ্জন করে স্কুটারে করে আসেন সুমন, সুশান্ত ও সাগর। তিন জনই মত্ত ছিলেন।অভিযোগ, রঞ্জিতকে দেখতে পেয়ে স্কুটার থেকে তেল বের করে গাযে ছিটিয়ে দেন একজন। আর একজন আগুন ধরিয়ে দেন।
 
আহতর ছেলে  সঞ্জীব কর্মকার :
সুশান্ত বাগান, সাগর - এরা সব আমাদেরই পাড়ার, সব দাদারই লোক আছে, TMC আমাদের বুবলাইদারই লোক। 
প্রশ্ন : বুবলাইদাটা কে?
আহতর ছেলে  সঞ্জীব কর্মকার : আমাদের পাড়ার কাউন্সিলর।  আমার মতো অনেক ছেলে আছে যারা ক্ষোভ পুষে আছে, ডাইরেক্ট ওদের কিছু বলতে পারে না, কারণ ওদের মার্কেটে পাওয়ার আছে।

একটা মানুষের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ!আর তৃণমূল কাউন্সিলর বলছেন, এটা নাকি হয়েছে ইয়ার্কি মারতে গিয়ে!দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ড  তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস বলেন, 'ভোর সাড়ে চারটের সময় কী হতে পারে, কী হতে পারে? ইয়ং ছেলেরা কালী পূজা করেছে। তারপর এসেছে, এ একে ঠেলা দিয়েছে, ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ দেখে যে, ওরা ইচ্ছাকৃতভাবে করেছে, পুলিশ  যেমন নিজের প্রশাসন আমাদের, প্রশাসনের ওপর পূর্ণ আস্থা আছে। তারা সঠিকভাবে তদন্ত করবে।'আর জি কর হাসপাতাল ভর্তি রয়েছেন রঞ্জিত কর্মকার। হাসপাতাল সূত্রে খবর, শরীরের পিছনের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget