এক্সপ্লোর

North 24 Parganas News: সাইবার অপরাধ রুখতে পুলিশি তৎপরতা, সচেতনতামূলক প্রচার খড়দায়

North 24 Parganas News: পুলিশ সূত্রে খবর, সাইবার অপরাধের (Cyber Crime) সংখ্যা বাড়ছে। কখনও অচেনা নম্বর থেকে ভিডিও কল করে অশ্লীল ছবি দেখিয়ে টোপ দেওয়া হচ্ছে। কখনও ঋণ দেওয়ার নামে অনলাইনে চলছে প্রতারণা।

সমীরণ পাল,খড়দা: কলকাতার (Kolkata) পর এবার ব্যারাকপুর কমিশনারেট (Barrackpore Commissionerate)। সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে পুলিশি তত্পরতা। গত কয়েকদিন ধরে খড়দার (Khardah) বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অটোয় চড়ে মাইকে সচেতনতামূলক প্রচার (Awareness Campaign) চলছে।

পুলিশ সূত্রে খবর, দিনদিন সাইবার অপরাধের (Cyber Crime) সংখ্যা বাড়ছে। কখনও অচেনা নম্বর থেকে ভিডিও কল করে অশ্লীল ছবি দেখিয়ে টোপ দেওয়া হচ্ছে। কখনও ঋণ দেওয়ার নামে অনলাইনে চলছে প্রতারণা। কোথাও সোশাল মিডিয়ায় (Social Media) বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নানা কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর, যাঁরা স্মার্ট ফোন (Smart Phone) ব্যবহারে ততটা পটু নন, অধিকাংশ ক্ষেত্রে সেইসমস্ত প্রবীণ নাগরিকরাই প্রতারকদের ফাঁদে পড়ছেন। তাই সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবার উদ্যোগী হয়েছে ব্যারাকপুর কমিশনারেট (Barrackpore Commissionerate)।

ক্রমাগত স্ট্রেন বদলে, আরও মারাত্বক হচ্ছে করোনা। আর, এই অতিমারী পরিস্থিতিতে কৌশল বদলে আরও ভয়ঙ্কর হচ্ছে ফ্রডস্টাররা। শুধু বয়স্ক মানুষ...বা তথ্য-প্রযুক্তি সম্পর্কে সড়গড় নন এমন ব্যক্তিরাই নন। হাতের মুঠোয় থাকা মোবাইলে ফাঁদ পেতে প্রতারিত করা হচ্ছে টেকস্যাভিদেরও। মোবাইলে আসা একটা লিঙ্কে ক্লিকেই  অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয়, KYC আপডেটের নাম করে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জেনে, টাকা লোপাট করে দিচ্ছে প্রতারকরা। 

কোভিড আবহে ঘরবন্দি মানুষের বেড়েছে মোবাইল-নেট নির্ভরতা। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে একদল প্রতারক। এর আগে রাস্তায় নেমে সতর্কতামূলক প্রচার শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকে প্রচার করে কলকাতা পুলিশ। সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতাই যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা মনে করিয়ে দেওয়া হয়। পাশাপাশি লিফলেটে প্রচার করা হয় যাতে, ইউনিক পাসওয়ার্ড কোড চালু রাখেন সকলে। ব্যবহার করেন পাসওয়ার্ড ভেরিফিকেশন পদ্ধতি। ভিডিও চ্যাটের ক্ষেত্রে কোনওরকম খোলামেলা উপস্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ব্যক্তিগত চ্যাটিংয়ের পর সেই রেকর্ড মুছে ফেলার বার্তাও দেওয়া হয়। অন্তরঙ্গ কোনও ছবি-ভিডিও আদানপ্রদান থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়। সঙ্গে ব্ল্যাকমেলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কারোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়। পাশাপাশি কোনও ট্রায়ালরুমে ক্যামেরা রয়েছে কি না, সেটা দেখে নেওয়া ও সোশ্যাল মাধ্যমে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয় সাইবার অপরাধ বিরোধী প্রচারে।

আরও পড়ুন: Cyber Crime: প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের ছক, সাড়ে ছয় লক্ষ টাকা খোয়ালেন শিক্ষক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget