এক্সপ্লোর

TMC Councilor Anupam Dutta: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুন, অবশেষে অভিযুক্তের সাজা ঘোষণা..

TMC Leader Anupam Dutta Murder Case: পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। আজ সেই মামলায় বড় পদক্ষেপ ব্যারাকপুর কোর্টের

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুন, অস্ত্র মামলায় এক অভিযুক্তের জেল। অস্ত্র মামলায় শ্যুটার অমিত পণ্ডিতের আড়াই বছরের জেল। শ্যুটার অমিত পণ্ডিতের আড়াই বছরের জেলের নির্দেশ ব্যারাকপুর কোর্টের।

 বছরটা ২০২২ সাল। বাইশের ১৩ মার্চ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত।  পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতী।পুলিশ সূত্রে খবর এসেছিল, তৃণমূল কাউন্সিলরকে খুনের পর মেরেকেটে ২০০ মিটার দূরে আগরপাড়ার এই ঝোপের মধ্যে জামা পাল্টে লুকিয়ে ছিল দুষ্কৃতী।  টের পেয়ে ঝোপে আগুন লাগিয়ে দিয়েছিলেন স্থানীয়রা। দাউদাউ করে জ্বলতে শুরু করেছিল জঙ্গল। আগুনের তাপে বাধ্য হয়ে বাইরে বেরিসে এসেছিল অভিযুক্ত। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছাড়াও , ট্রেনের রিটার্ন টিকিট এবং সিমকার্ড ছাড়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল।

স্বামীর মৃত্যুর পর, নিহত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেছিলেন, 'একটা মানুষ যদি একটা মানুষকে মেরে দিয়ে এভাবে হঠাৎ বেরিয়ে যায়, তাহলে আমার কথা আপনি পরে ভাববেন, কোনও মানুষ আজ নিরাপদে আছে ? নিরাপদে তো কেউ নেই তাহলে। পুলিশের উপর এতদিন ভরসা রেখেছিলাম। এখনও আছি , দেখা যাক কী হয়।' উচ্চতর তদন্তের দাবি জানাতে চান কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, 'অবশ্যই আরও ভালভাবে যেনও তদন্ত হয়।' অবশেষে অস্ত্র মামলায় অভিযুক্তের সাজা ঘোষণা করল ব্যারাকপুর কোর্ট।

প্রসঙ্গত, একুশের বিধানসভার পর যেকটি 'রাজনৈতিক খুন হয়েছে', তার মধ্যে সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছিল পানিহাটি এবং ঝালদা নিয়ে। এর মধ্যে পানিহাটিতে খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপম দত্ত।  অনুপম দত্ত হত্যাকাণ্ডের পরেই স্বাভাবিকভাবেই অভিযোগ আঙুল উঠে এসেছিল অনেকের দিকেই। তারপরেই উপনির্বাচন ঘোষণা হয়েছিল।

আরও পড়ুন, 'রোজ ভাবি, খারাপ খবর শুনবো না..', বাংলাদেশে হিন্দুর উপর ফের আক্রমণে প্রতিক্রিয়া ইসকনের VP-র !

তবে উপনির্বাচন ঘোষণা হওয়ার পর পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তকেই ঘাসফুলের তরফে পদপ্রার্থী করা হয়েছিল। স্ত্রী মীনাক্ষী দত্ত যে, নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের পথেই সফর করেছিলেন, তার জ্বলজ্যান্ত প্রমাণ, উপনির্বাচনে তাঁর জয়। তৃণমূলের পদপার্থী হয়ে ভোটে জয়ী হয়েছিলেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget