এক্সপ্লোর

North 24 Parganas News: চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, পানিহাটিতে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস

North 24 Parganas News: পুলিশ জানিয়েছে, চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভুয়ো কল সেন্টার চালাচ্ছিলেন অভিযুক্তরা। অল্পবয়সি ছেলেমেয়ে, কর্মহীন মানুষদের ফাঁদে ফেলতেন তাঁরা।

সমীরণ পাল, পানিহাটি: শহরের বুকে ভুয়ো কল সেন্টার। দীর্ঘ দিন ধরে তাতে ডালপালা মেলছিল প্রতারণা চক্র (Fraud)। শেষ পর্যন্ত পর্দাফাঁস করল পুলিশ। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ভুয়ো কলসেন্টার (Fake Call Centre) খুলে অল্প বয়সি ছেলেমেয়ের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল সাত জনকে। এর সঙ্গে বড় কোনও মাথা জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

উত্তর ২৪ পরগনার পানিহাটির (Panihati) ঘটনা। শনিবার সেখানকার আরএন টেগোর রোডের একটি ভুয়ো কল সেন্টার থেকে সাত জনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। আর কে কে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভুয়ো কল সেন্টার চালাচ্ছিলেন অভিযুক্তরা। অল্পবয়সি ছেলেমেয়ে, কর্মহীন মানুষদের ফাঁদে ফেলতেন তাঁরা। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়।

আরও পড়ুন: এটিম ভেঙে টাকা লুঠের চেষ্টা, উত্তেজনা উত্তরপাড়ায়

আরএন টেগোর রোডের একটি বাড়িতে ওই ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। দবর-দূরান্ত থেকে সেখানে এসে চাকরির জন্য ভিড় করতেন মানুষ।সম্প্রতি প্রতারণার শিকার কিছু মানুষ এই নিয়ে মুখ খোলেন, গোপন সূত্রে তা পুলিশের কাছে পৌঁছয়। এর পরই শনিবার ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় খড়দহ থানার পুলিশের একটি দল।   

সেই সময় ওই কলসেন্টারে মোট সাত জন ছিলেন। পুলিশকে দেখে কার্যত থতমত খেয়ে যান সকলে। পুলপিশের প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি তাঁরা। তাতেই তাঁদের সকলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে ধৃতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। যে বাড়িতে ভুয়ো কল সেন্টারটি খোলা হয়েছিল, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

তবে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস নতুন নয়। চাকরির খোঁজে হন্যে হয়ে ঘোরা ছেলে মেয়েদের ফাঁদে ফেলার ঘটনা এর আগে শহর কলকাতার বুকেও ধরা পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget