এক্সপ্লোর

Arjun vs Somnath: সোমনাথের মুখে 'হলুদ ফাইল', অর্জুনের জবাব 'ডোন্ট কেয়ার'

North 24 Pargana News: নতুন বছরেও দোরগোড়াতেও দ্বন্দ্বের ছবি উত্তর ২৪ পরগনার তৃণমূলে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: একদিকে সাংসদ, অন্যদিকে বিধায়ক। শাসক দলের দুই হেভিওয়েট নেতার বিবাদ বারবার প্রকাশ্যে এসেছে। খোলা মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে নানা বাক্যবাণে বিদ্ধ করেছেন বারবার। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তারপরেও বিবাদ মেটার ছবি সামনে এল না। ফের ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিশানা করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। আক্রমণ শানিয়েছেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। নতুন বছরেও দোরগোড়াতেও দ্বন্দ্বের ছবি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas TMC) তৃণমূলে।

এবার ফাইল-নিয়ে হুঁশিয়ারি বিধায়ক সোমনাথ শ্যামের (Somnath Shyam)। জগদ্দলের তৃণমূল (TMC) বিধায়ক বললেন, 'হলুদ ফাইলের সেই প্রমাণও বের করেছি। ৪০/২০২২। এর পুরো তথ্য আমার কাছে আছে। পুলিশ কমিশনারকে দেব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব।' কীসের ফাইল? সোমনাথ শ্যাম বলেছেন, 'আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন, যেগুলো বিগত দিনে হয়েছে। ২০১৯ এবং ২০১৯ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে, সেই একটা একটা খুনের আমি কাগজ জোগাড় করছি।' এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, 'কে কী বলল আই ডোন্ট কেয়ার। কিচ্ছু আসে যায় না।'

২৪ ঘণ্টা আগেই, দুই নেতার দ্বন্দ্ব মেটাতে বৈঠকে বসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেই বৈঠকে অর্জুন সিং উপস্থিত হলেও, গরহাজির ছিলেন সোমনাথ শ্যাম। তার পরেরদিনই ব্যারাকপুরের সাংসদকে, নাম না করে আক্রমণ জারি রাখলেন জগদ্দল ও বীজপুরের দুই তৃণমূল বিধায়ক। সোমনাথ শ্যাম যখন 'হলুদ ফাইল' নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তখন কটাক্ষ করে বীজপুরের তৃণমূল বিধায়ক বলেছেন, 'সোমনাথ মানে কী? শিব। শিবকে কি বাণ মারা যায়? না শিবের মাথায় জল ঢালা যায়? তাঁকে শিবের মাথায় জল ঢালতে হবে আগামী দিনে।' তাঁর আরও দাবি, 'একদিকে পাণ্ডবের কথা বলছে, একদিকে কৌরবের কথা বলছে আমি সেই কুমড়োর কথা বলছি। ২০২৪ আসছে। সেই হনু কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে...আমাদের সকল যারা মা মাটি মানুষের সৈনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন।'

পাল্টা অর্জুন সিংহের (Arjun Singh) তোপ, 'এখানে মমতা ব্যানার্জির কথায় ভোট হয়। মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলে সে রাস্তায় থাকবে আর না হলে থাকবে না। সুব্রত বক্সী বলে দিয়েছেন এই নিয়ে কিছু না বলতে। কে কী বলল আই ডোন্ট কেয়ার। কিচ্ছু আসে যায় না।'

তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের (Vicky Yadav Murder) পর থেকেই ব্যারাকপুরের সাংসদ এবং জগদ্দলের বিধায়কের মধ্যে টানাপোড়েন তুঙ্গে উঠেছে। নিত্যদিন একে অপরকে নিশানা করতে কোনও কসুর করছেন না এই দুই নেতা। এই পরিস্থিতিতে শনিবার নৈহাটিতে যুযুধান দুই নেতাকে নিয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এমনকি নৈহাটি যাওয়ার পথে অর্জুন সিংকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন সুব্রত বক্সী। কিন্তু সূত্রের খবর, নৈহাটি পুরসভায় পার্থ ভৌমিকের ঘরে, ঘণ্টাখানেক ধরে বসে থাকলেও আসেননি সোমনাথ শ্যাম। যদিও জগদ্দলের বিধায়কের দাবি, 'আমাকে যদি ছোট্ট একটা সত্যনারায়ণ ভগবানের পুজোতেও ডাকা হয় আমি চেষ্টা করি সেখানে পৌঁছবার। আমার কাছে এরকম কোনও নির্দেশ বা মেসেজ ছিল না যে আমাকে ওখানে যেতে হবে। এটা ভুল খবর যে উনি আমার জন্য অপেক্ষা করেছেন। উনি নৈহাটি উৎসবে আমন্ত্রিত ছিলেন সেখানে অতিথি হিসেবে এসেছিলেন। তার আগে উনি নৈহাটি পুরসভায় এসেছিলেন অন্য কোনও ব্যাপারে।'

তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, 'অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে তৃণমূল দল আক্রান্ত। আর সেই ক্যান্সারের কোনও অ্যানসার নেই। অর্থাৎ তৃণমূল দল ধীরে ধীরে টার্মিনাল স্টেজে চলেছে। এটা ব্যারাকপুর কেন সব পুরেই পাবেন আপনি।' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'কালকে সুব্রত বক্সী যখন গেছিলেন তখন দেড় ঘণ্টা পর পার্থ ভৌমিক পৌঁছেছিল। যদি মানসম্মান থাকে তাহলে নয় ওদেরকে তাড়াবে নয় নিজে পদত্যাগ করবে।'

আরও পড়ুন: রামমন্দিরে যেতে চান? খরচ দেবেন শুভেন্দু! কতজনকে নিয়ে যাবেন?

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget