এক্সপ্লোর

Sandeshkhali News: জলের তোড়ে বাঁধের দেওয়ালে ফাটল, বর্ষার আগে সন্দেশখালির একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

North 24 Parganas News: জলের তোড়ে বাঁধের দেওয়ালে ফাটল। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বড় বড় কংক্রিটের চাঁই।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বর্ষার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে নদীর বাঁধ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali News) তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কংক্রিটের বাঁধ তৈরির কাজ অসম্পূর্ণ থাকায় (River Dam), এই বিপত্তি বলে দাবি করেছেন গ্রামবাসীরা। এই নিয়ে তৃণমূলকে (TMC) নিশানা করেছে বিজেপি (BJP)। 

তিনটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে

জলের তোড়ে বাঁধের দেওয়ালে ফাটল। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বড় বড় কংক্রিটের চাঁই। শনিবার রাতে এমনই ভয়ঙ্কর ভাঙনের সাক্ষী থাকলেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুর মৌজার বাসিন্দারা।

রায়মঙ্গল এবং বড় কলাগাছি নদীর সংযোগস্থলে প্রায় ৩০০ মিটার বাঁধের আর কোনও অস্তিত্বই নেই। এর ফলে মণিপুর, দুর্গামণ্ডপ, কোড়াকাটি, আমতলি-সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: Abhishek Banerjee : "কংগ্রেস জিতলেই ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে চলে যাবে", চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের

স্থানীয় বাসিন্দা নমিতা খামারু বলেন, "রাস্তার কোলে থাকি আমরা। যখন তখন ঘরবাড়ি নিয়ে চলে যেতে পারে। রাত ৯টার দিকে বিশাল আওয়াজ। সারা রাত ঘুম নেই। রাস্তায় রাস্তায় ঘুরছি।" আর এক বাসিন্দা নরেন্দ্র পাত্র বলেন, "এই জায়গাটা মূলত কংক্রিট বাঁধের এলাকা ছিল। কাজটা সম্পূর্ণ হয়নি। আবার নতুন করে ভাঙছে।"

এতদিন টনক না নড়লেও, স্থানীয়দের অভিযোগ পেয়ে তড়িঘড়ি কাজ শুরু করেছে সেচ দফতর। সেচ দফতরের আধিকারিক শান্তনু মণ্ডল বলেন, "আপাতত আমরা যাতে জল না ঢোকে, তার ব্যবস্থা করছি। বেড ইরোশন প্রোটেক্ট করা যায়। উপযুক্ত ব্যবস্থা নেব।"

স্থানীয়দের অভিযোগ পেয়ে তড়িঘড়ি কাজ শুরু করেছে সেচ দফতর

যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের দুর্নীতিরই এমন পরিণাম। বসিরহাটে বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, "দীর্ঘ দিন ধরে প্রতিশ্রুতি শুনে আসছি মুখ্যমন্ত্রীর মুখে। আয়লার টাকা কেন্দ্র দেওয়ার পরও তার পরিণতি কী, এখানে দেখতে পাচ্ছি।" অন্য দিকে, তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরার বক্তব্য, "কেন্দ্র থেকে কোনও ফান্ড দেয় না। রাজ্য সরকার উদ্যোগী হয়ে প্রতিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।" যদিও নদী বাঁধ নিয়ে রাজনৈতিক তরজায় মন নেই গ্রামবাসীদের। ভিটেমাটি রক্ষা পায় যাতে, সেই প্রার্থনাই করছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget