এক্সপ্লোর

North 24 Parganas: অশোকনগরে আর থাকবে না ISF, তৃণমূল বিধায়কের হুমকিতে বিতর্ক

TMC on ISF:আইএসএফ-এর বিরুদ্ধে খোলাখুলি হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। কখনও হুঁশিয়ারি, কখনও হুমকি, কখনও আবার বিতর্কিত বক্তব্য। পিছিয়ে নেই কোনও দলই। এই আবহেই নিজের বক্তব্যের জন্য শিরোনামে এলেন অশোকনগরের (Ashoknagar) তৃণমূল বিধায়ক (TMC mla) নারায়ণ গোস্বামী। আইএসএফ-এর বিরুদ্ধে খোলাখুলি হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) বলেন, 'কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন যে হাবড়া ২ নম্বর ব্লক ও অশোকনগর বিধানসভায় আইএসএফ বলে কোনও বস্তু আর নেই।' এর আগে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বিরোধীদের আশ্বস্ত করেছিলেন যে কোনও প্রার্থী মনোনয়ন জমা দিতে বাধা পেলে তিনি নিজে গাড়ি করে তাঁকে মনোনয়ন পত্র   জমা দিতে পৌঁছে দেবেন। সেটা গত বছরের ঘটনা। 

বৃহস্পতিবার অশোকনগর কল্যাণগড় পুর এলাকায় এক অনুষ্ঠানে হুঁশিয়ারির সুর শোনা যায় অশোকনগরের তৃণমূল বিধায়কের গলায়। যার পাল্টা জবাব দিতে সময় নেয়নি আইএসএফ। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) আইএসএফ (ISF) জেলা সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, 'সারা দেশে তৃণমূল বিজেমূল। পশ্চিমবঙ্গে তোলামূল। উনিই বলেছিলেন এক সময়ে পঞ্চায়েত ভোটে কেউ প্রার্থী দিতে না পারলে উনি নিয়ে চলে যাবেন। তা আজকে কোন পরিস্থিতিতে থাকলে উনি এই কথা বলতে পারেন।'

বিজেপির কটাক্ষ:
তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রেক্ষিতে শাসকদলকে নিশানা করেছে বিজেপি (BJP)। বিজেপি যুব মোর্চা নেতা বাপি মিস্ত্রি বলেন, 'তৃণমূলের আসল রূপ বেরিয়ে গেছে মানুষের সামনে। বিরোধী দলদের উনি কী করতে পারবেন না পারবেন সেটা অন্য কথা। আপনার দলটা কি থাকবে। বিরোধীদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নমিনেশন জমা দিতে উনি সহযোগিতা করবেন। তো ওগুলে কি সব ফেক কথা ছিল।  '

অশোনগর-কল্যাণগড় পুরসভার পুরপিতা শ্রীকান্ত চৌধুরী বলেন, 'এটা আমার যেটা মনে হচ্ছে যে কোথাও একটা অপব্যাখ্যা হচ্ছে। কারণ যে পরিমাণ উন্নয়ন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে। যে পরিমাণ উন্নয়নের কাজ আজও পশ্চিমবঙ্গে হচ্ছে। তাতে মানুষ যেটা উপলব্ধি করেছেন সেটা আমরাও উপলব্ধি করেছি। উনি এটাই বলতে চেয়েছেন যে যে উন্নয়নের বাতাবরণ পশ্চিমবঙ্গে (West Bengal) তৈরি হয়েছে তাতে আইএসএফের কোনও অস্তিত্ব থাকবে না।'  

আরও পড়ুন: আয়ার ছদ্মবেশে সদ্যোজাতকে চুরির অভিযোগ, প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget