এক্সপ্লোর

Municipal Election 2022: প্রার্থীদের ভয় দেখাচ্ছে তৃণমূল, অশোকনগরে অভিযোগ কংগ্রেসের

North 24 Parganas News: তৃণমূলের বিরুদ্ধে তাঁদের প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ তুলল কংগ্রেস। দুষ্কৃতীদের দিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি জেলা কংগ্রেস নেতৃত্বের।

সমীরণ পাল, অশোকনগর: তৃণমূলের (TMC) বিরুদ্ধে তাঁদের প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ তুলল কংগ্রেস (Congress)। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগর কল্যাণগড় পুরসভা (Ashoknagar Kalyangarh Municipality)।

সূত্রের খবর, পুর নির্বাচনে টিকিট না পেয়ে কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মী যোগাযোগ করেন কংগ্রেসের সঙ্গে। অশোকনগর কল্যাণগড় পুর নির্বাচনে তাঁদের প্রার্থী করেছে কংগ্রেস। তার পর থেকে সেই প্রার্থীদের এবং তাঁদের অনুগামী-সমর্থকদের হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ কংগ্রেসের। কখনও দুষ্কৃতীদের দিয়ে, কখনও আবার পুলিশকে দিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি জেলা কংগ্রেস নেতৃত্বের। প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। সামনেই নির্বাচন, তার আগে পুরোদমে প্রচার শুরু করেছে কংগ্রেস। রাতের অন্ধকারে তাদের প্রার্থীদের ফ্লেক্স,ব্যানার নষ্ট করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের।

এই অভিযোগ শুনে সোমবার রাতেই অশোকনগরে যান বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। অশোকনগর থানায় যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন অশোকনগরের কংগ্রেস ব্লক সভাপতি বিভাস ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা মনীশ বন্দ্যোপাধ্যায়। ওসির সঙ্গে দেখা করতে থানায় গেলেও, তখন কাজের জন্য থানায় ছিলেন না ওসি। থানার অন্য পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন প্রদীপ ভট্টাচার্য। বর্ষীয়ান কংগ্রেস নেতার কাছে সমস্যার কথা তুলে ধরেছেন স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রদীপ ভট্টচার্য। 
আরও পড়ুন: ডেডলাইন শেষের আগেই দলের নির্দেশ মেনে ভোটের লড়াই থেকে সরলেন নির্দল প্রার্থী

যদিও কংগ্রেসের সব অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল। সব অভিযোগই অসত্য ও মিথ্যা বলে দাবি অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা প্রবোধ সরকারের। তাঁর কটাক্ষ, 'কংগ্রেসের কোনও গ্রহণযোগ্যতা নেই। ওদের নিজেদের কোনও প্রার্থী নেই। সকালে যাঁরা তৃণমূল ছিলেন, তাঁরাই কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে পড়েছেন।'

২০১১ সালের পর থেকে উত্তর ২৪ পরগনায় বরাবরই ভাল ফল করে এসেছে তৃণমূল। লোকসভা ভোটে বিজেপি কিছুটা জমি পেলেও। একুশের বিধানসভা ভোটে ঘাসফুল শিবির কার্যত একচেটিয়া ভাবে জিতেছে ওই এলাকায়। তাই আসন্ন পুরভোটেও জয় নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস শিবির।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget