এক্সপ্লোর

Weather Update: পারদ চড়বে চরমে ! আজ এই দুই জেলায় ৪২ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

Weather Update:  রাজ্যের অন্যত্র ঘূর্ণাবর্তের প্রভাব পড়লেও মাঝ সপ্তাহে তার ছিটেফোটোও পাবে না দুই দিনাজপুর। উল্টে তাপমাত্রা চড়বে চরমে।

Weather Update:  রাজ্যের অন্যত্র ঘূর্ণাবর্তের প্রভাব পড়লেও মাঝ সপ্তাহে তার ছিটেফোটোও পাবে না দুই দিনাজপুর। উল্টে তাপমাত্রা চড়বে চরমে। সকাল থেকেই তীব্র রোদে নাজেহাল হবে জেলার মানুষ। তবে আদ্রতা বেশি না থাকায় ঘাম হবে না সেরকম। যদিও 'হিট ওয়েভ'-এর সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে জ্বালা ধরবে ত্বকে।  

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকাল ৯টার আগেই ৩৩ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। দুপুর হতে হতেই এই তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সারা দিন রোদ থাকলেও বিকেলে কালবৈশাখী বা বৃষ্টি হওয়ার সেরকম কোনও সম্ভাবনা নেই .দিনভর পরিষ্কার থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আকাশ।  

কী বলছে রাজ্য়ের আবহাওয়া ?

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে নিম্নচাপ আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই এলাকাতেই আরও শক্তিশালী হয়ে আজ সন্ধ্যের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ ক্রমশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আজ রাতের মধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই এলাকাতেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুধবার।

আগামী ৪৮ ঘণ্টায় কোন পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে ?

ঘূর্ণিঝড়ে পরিণত হবার সময় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। কিছুটা তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে একটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। বৃহস্পতিবার ১১ মে এটি আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এটি আবার বাঁক নেবে। গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।

শেষপর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে এই সিস্টেম প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝোড়ো বাতাস ছাড়া আর কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড় মোকা কতটা এলাকা নিয়ে বিস্তৃত হয় বা কতটা সময় নিয়ে শক্তিশালী হয় ? তার ওপরই এখন নির্ভর করছে আমাদের রাজ্যের উপকূলে কতটা প্রভাব পড়বে। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। একবার ঝড় টলে গেলে স্বস্তির নিশ্বাস ফেলবেন বঙ্গবাসীরা। এখন ঝড় কোন দিকে যেতে পারে তা অনুমান করছেন আবহবিদরা।

 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget