এক্সপ্লোর

North Bengal Disaster: কার্শিয়াংয়ের কাছে রোহিণী রোডে ভয়াবহ ধস, বিগত কয়েক বছরে দেখা যায়নি এমন মারাত্মক বিপর্যয়

Kurseong Rohini Road Landslide: রোহিণী রোডে যে ধস দেখা গিয়েছে, বিগত কয়েক বছরে এমন বিপর্যয় এই রাস্তায় দেখা গিয়েছে বলে কেউ মনে করতে পারছেন না।

আবির দত্ত, রোহিণী : শনিবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে কার্শিয়াং থেকে পাহাড়ে ওঠার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রোহিণী রোডেও দেখা গিয়েছে মারাত্মক ধস। দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে এই রাস্তায় ধস নামার ফলে। নিরাপত্তার কারণে প্রশাসনের তরফে এই রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে। ফলে দার্জিলিং থেকে রোহিণী রোড হয়ে শিলিগুড়ি আসা যাচ্ছে না। একমাত্র পাঙ্খাবাড়ি হয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়া যাবে। তবে সেক্ষেত্রে যানজটের সম্ভাবনা রয়েছে। বিপদের আশঙ্কাও থাকছে। ঝুঁকিও রয়েছে।

সাধারণত এই ধরনের মারাত্মক ধস দেখা যায় মূলত জাতীয় সড়কে, সেবক হয়ে যে রাস্তা কালিম্পংয়ের দিকে যায়, তেমন রাস্তায়। তবে রোহিণী রোডে যে ধস দেখা গিয়েছে, বিগত কয়েক বছরে এমন বিপর্যয় এই রাস্তায় দেখা গিয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। ঘুম হয়ে মিরিক যাওয়ার অন্যতম রাস্তা এই রোহিণী রোড, যা ভেঙে গিয়েছে। তার জেরে দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয় কিছু বাইক ছাড়া কিচ্ছু চলছে না এই রাস্তায়। প্রশাসনের তরফে বন্ধ করা হয়েছে যান চলাচল। আগামীকাল প্রশাসনের তরফে পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে খবর। 

রোহিণী রোডে ধস নামায় পুজোর ছুটিতে দার্জিলিংয়ে এবং পার্শ্ববর্তী এলাকায় বেড়াতে যাওয়া পর্যটকরা আটকে পড়েছেন সেখানেই। দার্জিলিং থেকে তাঁরা শিলিগুড়িতে আসতে পারছেন না সহজে। একমাত্র পাঙ্খাবাড়ি হয়েই দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামা যাবে। তবে সেখানেও রয়েছে বিপদের হাতছানি, ঝুঁকির আশঙ্কা এবং তীব্র যানজটের সম্ভাবনা। সব মিলিয়ে বাড়ছে দুশ্চিন্তা। কবে বাড়ি ফিরতে পারবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন পর্যটকরা। 

অন্যদিকে, সুখিয়াপোখরি এবং শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়েছে লাগাতার বৃষ্টির জেরে। কার্শিয়াংয়ের গৌরীশঙ্কর চা বাগানের কাছে রাস্তায় নেমেছে ধস। হুইসলখোলার কাছে বন্ধ ১১০ নম্বর জাতীয় সড়ক। দার্জিলিংয়ের বিজবাড়ির কাছে পুলবাজার সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। চিত্রা এবং শ্বেতিঝোরার মাঝে একাধিক জায়গায় ধস নেমেছে বলে জানা যাচ্ছে। জলদাপাড়ায় দেখা গিয়েছে হৃদয়বিদারক ছবি। প্রাণ বাঁচাতে লোকালয়ে চলে এসেছে বন্যপ্রাণ। জলের স্রোতে ভেসে গিয়েছে গণ্ডার। অন্যদিকে আবার হাতির পিঠে চাপিয়ে পর্যটকদের উদ্ধার করা হয়েছে জলদাপাড়ায়। লাটাগুড়িতে কোমর সমান জল দড়ি ধরে পার করেছেন হোম-স্টেতে থাকা পর্যটকরা। তাঁদের উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। কার্শিয়াংয়ের রোহিণী রোডেও দেখা গিয়েছে মারাত্মক ধস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget