এক্সপ্লোর

North Bengal Flood: উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি, রাজ্যের মুখ্যসচিবের কাছে কী অনুরোধ জানালেন শুভেন্দু ?

Suevndu On North Bengal Flood: উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি, এক্স হ্যান্ডেলে পোস্ট করে কী লিখলেন শুভেন্দু অধিকারী ?

কলকাতা: উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি। দ্রুত পদক্ষেপের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, "উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাতে চরম ক্ষতিগ্রস্ত দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়ং-এর মতো এলাকা। দুর্যোগে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে, রাজ্যের মুখ্যসচিবের কাছে অনুরোধ, অবিলম্বে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও সাহায্য পাঠানো হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করা হোক। বিশেষ করে জল, খাবার, ওষুধের মতো ত্রাণ সামগ্রীতে বিশেষ গুরুত্ব দেওয়ারও আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।" তিনি আরও লিখেছেন,  "উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করাই এখন আমাদের সবার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।"

আরও পড়ুন, রেড রোডে পুজোর কার্নিভাল, ঢাক বাজালেন, মঞ্চে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

পূর্বাভাস ছিল আগে। এবার তারই বাস্তব রূপ দেখা গেল উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় ভূমি ধস। জলের তোড়ে সেখানে ভেঙেছে সেতু, নদীর গ্রাসে গিয়েছে ঘরবাড়ি। GTA সূত্রে খবর, এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৪ জন। নিখোঁজ বহু। ইতিমধ্যেই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রাণহানির ঘটনায় সোশাল মিডিয়ায় বাংলায় পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। 

তিস্তা - বালাসনের ভয়াল রূপ! জলের তোড়ে ভেঙে পড়েছে সেতু, তাসের ঘরের মতো নদীতে মিশল ঘরবাড়ি, প্রকৃতির কাছে যেন তুচ্ছ সব, বিপন্ন বন্যপ্রাণ,লাগাতার বৃষ্টি ও তার সঙ্গে ভুটান থেকে নেমে আসা জলে, উৎসবের মরশুমেই বিপর্যয় নেমে এল উত্তরবঙ্গে। ফুঁসছে তিস্তা, বালাসন। ভাঙল দুধিয়া ব্রিজ। দুর্যোগে মৃত বহু। প্রাণ বাঁচাতে জল-যুদ্ধ।উদ্ধারকার্যে NDRF। কার্যত বানভাসি নাগরাকাটা। সেই সঙ্গে মৃত্যুমিছিল! বিভিন্ন জায়গায় ধস নামায় প্রাণ গেছে অনেকের। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বাকিদের উদ্ধারকাজে রবিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় হাত লাগায় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।মিরিক ব্লক দুধিয়া বাসিন্দা বলেন, এলাকা ছেড়ে পালাচ্ছি। এই দুর্যোগের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। 
 
গত কয়েকদিন দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। তার জেরে ভুটান পাহাড় বেয়ে জল নামতে শুরু করে নীচের দিকে। সেই জল নামায় ফুলেফেঁপে ওঠে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো পাহাড়ি নদী গুলি।জলের তোড়ে ভেঙে যায় দার্জিলিঙের মিরিক ব্লকের দুধিয়া সেতু। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ি ও মিরিকের রাস্তা।উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে, এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বাংলায় লিখেছেন, ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিং এবং আশপাশের এলাকার পরিস্থিতির উপর প্রশাসন গভীরভাবে নজরদারি চালাচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget