এক্সপ্লোর

Rare Operation: দুর্ঘটনায় পাঁজর ফুঁড়ে এফোঁড়-ওফোঁড় বাঁশ, প্রাণ বাঁচাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

Rare Operation: পথ দুর্ঘটনার জেরে পাঁজরের অংশে এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকে গিয়েছিল বাঁশ। সেই অবস্থায় রোগীকে বিহারের কিষাণগঞ্জ থেকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও বাচ্চু দাস: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College Hospital) জটিল অস্ত্রোপচারে (Rare Operation) সাফল্য। রোগীর পাঁজরে এফোঁড় ওফোঁড় হয়ে যাওয়া বাঁশ বের করা হল অস্ত্রোপচার করে। হাসপাতাল সূত্রে খবর, রোগী আপাতত বিপদমুক্ত। কিছুদিন হাসপাতালে রেখে তাঁকে ছাড়া হবে।

পথ দুর্ঘটনার (Road Accident) জেরে পাঁজরের অংশে এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকে গিয়েছিল বাঁশ। সেই অবস্থায় রোগীকে বিহারের কিষাণগঞ্জ থেকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শেষ অবধি জরুরি অস্ত্রোপচারে প্রাণ বাঁচল রোগীর।হাসপাতাল সূত্রে খবর, বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা শোভা দেবী, রবিবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েন। টোটোয় যাচ্ছিলেন তিনি।  সেই সময় টোটোটি কাঁধে বাঁশ নিয়ে যাওয়া এক ব্যক্তিকে ধাক্কা মারে। সেই বাঁশ শোভার পাঁজরে এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকে যায়।

রোগীর পরিবার সূত্রে খবর, বাঁশের বাইরের অংশ কেটে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বিহারের পূর্ণিয়ার এক হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।  রবিবার গভীর রাতেই রোগীকে নিয়ে আসা হয় এখানে।  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিত্‍সকরা রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।  জটিল অস্ত্রোপচারে বের করা হয় বাঁশের অংশ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক অভিষেক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “চ্যালেঞ্জের মুখে অপারেশন করতে হয়।  ক্রিটিক্যাল ছিল অবস্থা।  এখন বিপদ কেটেছে।’’ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর  রাতেই অস্ত্রোপচার করা ছাড়া উপায় ছিল না।  শরীরে বাঁশ ঢুকে থাকায় প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থারও দ্রুত অবনতি হচ্ছিল। এমনকী পরীক্ষা করারও সময় ছিল না। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়।  তবে চিকিত্‍সকরা জানিয়েছেন, বড় কোনও রক্তবাহী নালির ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি ফুসফুসেরও। তবে পাঁজরের একাধিক হাড় ভেঙেছে। হাসপাতাল সূত্রে খবর, আরও কয়েকদিন রোগীকে দেখে তারপর ছাড়া হবে।

আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৫০, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা শূন্য

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget