এক্সপ্লোর

Bus Shortage: কর্মী সঙ্কট সরকারি বাস সংস্থায়, বিপুল আর্থিক ক্ষতির মুখে বন্ধ যান পরিষেবা

NBSTC Bus:

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কর্মী সঙ্কটের জেরে রাস্তায় নামানো যাচ্ছে না বাস। এর ফলে ক্ষতির মুখে পড়ছে সংস্থা। সমস্যা সমাধানে মন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান (NBSTC)। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

বাস আছে, কিন্তু কর্মী নেই। রাস্তায় বাস নামানো না যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে সংস্থা। এই অবস্থায় দফতরের মন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। সংস্থা সূত্রে খবর, বর্তমানে NBSTC-র মোট ৯৭৫টি বাস রয়েছে। কিন্তু কর্মীর অভাবে প্রতিদিন রাস্তায় নামছে ৭০০টি বাস। বর্তমানে চালক, কন্ডাক্টর-সহ সংস্থার ৪০ শতাংশ পদ শূন্য। সংস্থা চালাতে প্রতি মাসে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়।                                

কিন্তু সব বাস রাস্তায় না নামায় মাসে ১২-১৩ কোটি টাকার বেশি আয় হচ্ছে না। এই অবস্থায় আগামী মাসে কলকাতায় বৈঠকে বসছে NBSTC-র বোর্ড সদস্যরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "আয় ও ব্যয়ের মধ্যে ফারাক বাড়ছে। তাই আগামী মাসে বোর্ড মিটিংয়ের আগে বা পরে পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কর্মী সংকট ও নতুন বাস দেওয়ার জন্য মন্ত্রীকে বলব।" 

আরও পড়ুন, কোভিড টিকার বদলে রোগীকে স্যালাইন ইঞ্জেকশন, হাতেনাতে গ্রেফতার চিকিৎসক

ক্ষতির মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। রাজ্যের শাসক দলকে নিশানা বিজেপির। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করে রেখেছে। উত্তরবঙ্গ চিরকাল অবহেলিত। উত্তরবঙ্গে কোনও কর্মসংস্থান তৈরি হয়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার সমাধান হবে এটা ভুল ধারনা। রাজ্যই তো বিমাতৃসুলভ আচরণ করে।" 

কবে পূরণ হবে NBSTC-র শূন্যপদ? আরও নতুন আধুনিক বাস পাবে সংস্থা? উত্তর মিলবে আগামী মাসেই।          

 

 

সেরা শিরোনাম

Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
West Bengal LIVE News: 'আমি মাছ ছাড়া কিছু খেতে পারি না', বাগেশ্বরবাবার মন্তব্যে পাল্টা দিলীপ ঘোষ
'আমি মাছ ছাড়া কিছু খেতে পারি না', বাগেশ্বরবাবার মন্তব্যে পাল্টা দিলীপ ঘোষ
Rotten Foods in Kolkata Restaurants: কলকাতার ৪০টি রেস্তরাঁর লাইসেন্স বাতিল হল এবার, কোথাও খাবারে ছত্রাক, কোথাও আবার দেওয়ালের রং, তালিকায় একাধিক নামী সংস্থা
কলকাতার ৪০টি রেস্তরাঁর লাইসেন্স বাতিল হল এবার, কোথাও খাবারে ছত্রাক, কোথাও আবার দেওয়ালের রং, তালিকায় একাধিক নামী সংস্থা
Nandigram: নন্দীগ্রামে চুরির ঘটনার তদন্তে উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, গ্রেফতার ১ নাবালিকা সহ ৩
নন্দীগ্রামে চুরির ঘটনার তদন্তে উদ্ধার প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, গ্রেফতার ১ নাবালিকা সহ ৩

ভিডিও

Bageshwar Baba Vegetarian Call | বিজেপি কবে বুঝবে বাঙালিকে? কী বললেন Biswanath Chakraborty?
Bageshwar Baba Vegetarian Call |
Bageshwar's Vegetarian Call | আমিষ খাবার, মাছ-মাংস
Bageshwar Baba Vegetarian Call | কোটি-কোটি বাঙালির অনুভূতিতে যিনি আঘাত দিলেন,তাঁর বিরুদ্ধে কোনও আইনি-ব্যবস্থা হবে না?
Bageshwar Baba Vegetarian Call |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Rahu Gochar : একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
Bageshwar Baba: আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
Annapurna Yojana : 'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Embed widget