এক্সপ্লোর

Fake Covid Vaccine: কোভিড টিকার বদলে রোগীকে স্যালাইন ইঞ্জেকশন, হাতেনাতে গ্রেফতার চিকিৎসক

Saline Injecting instead Of Covid Vaccine: ওই চিকিৎসক দীর্ঘদিন ধরেই রোগীদের কোভিড টিকার বদলে স্যালাইন ওয়াটার (Saline Solution) ভায়ালে করে ইঞ্জেক্ট করে যাচ্ছিলেন।

নয়া দিল্লি: কোভিড টিকা (Covid Vaccine) নিয়ে এমনিতেই ভ্রান্ত ধারণা ও নানা মিথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টিকার কার্যকারীরা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। সেই সময়ই ধরা পড়ল এক চিকিৎসকের (Doctor) ভুয়ো কার্যকলাপ। অভিযোগ, ওই চিকিৎসক দীর্ঘদিন ধরেই রোগীদের কোভিড টিকার বদলে স্যালাইন ওয়াটার (Saline Solution) ভায়ালে করে ইঞ্জেক্ট করে যাচ্ছিলেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী হয়েছে? 

সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিলের একজন প্র্যাকটিশনার চিকিৎসক ডাঃ জিপসন কোয়াহ প্রায় ১৮ মাস ধরে এই কাজ করে গিয়েছেন। তবে সোমবার কাউন্সিলের তরফে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসকের বিরুদ্ধে ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ তুলে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে প্রতারণা করায় অভিযুক্ত করা হয়েছে। 

জনসাধারণের  সুরক্ষা এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চিকিৎসককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি, এমনটাই স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

আরও পড়ুন, 'আমি মেরেও দিতে পারি', শান্তি চুক্তি নিয়ে জেলেনস্কিকে হুঁশিয়ারি পুতিনের?

অভিযোগে কী বলা হয়েছে? 

বলা হয়েছে যে রোগীদের একটি COVID-19 টিকার পরিবর্তে স্যালাইন সলিউশন দিয়েছে। এমনকি সেই ভুয়ো রেকর্ড স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় টিকা রেজিস্ট্রিতেও নথিভুক্ত করেছিলেন। সংবাদমাধ্যম  নিউজ এশিয়া রিপোর্ট করেছে, এই রোগীদের ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন সলিউশন দেওয়ার জন্য তিনি "অতিরিক্ত চার্জ"ও করেছেন বলে অভিযোগ। 

তবে শুধু ভুয়ো টিকা নয়।  COVID-19 অ্যান্টিজেন দ্রুত পরীক্ষার (ART) ভুয়ো ফলাফল আপলোড করার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। কাউন্সিলের তরফে জানান হয়, তদন্ত চলছে। মামলাটি দেখার জন্য একটি স্বাধীন অভিযোগ কমিটি নিয়োগ করা হয়েছে। চিকিৎসকের সহকারী, থমাস চুয়া চেং সনের বিরুদ্ধেও স্বাস্থ্য মন্ত্রককে প্রতারণা করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।                                      

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget