এক্সপ্লোর

Dengue Death: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত ৯ বছরের বালিকার মৃত্যু, 'আমার মেয়ের সঙ্গে যেমন হল..'

North Bengal Siliguri Dengue Death: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত ৯ বছরের বালিকার মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ..


বাচ্চু দাস, উত্তরবঙ্গ:
শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল ৯ বছরের বালিকা। অবস্থার অবনতি হওয়ায় শনিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ । পুরসভার ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের।

'আমার মেয়ের সঙ্গে যেমন হল যেন আর কারও সঙ্গে না হয়' 

বর্ষা শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দক্ষিণবঙ্গের পাশপাশি ডেঙ্গি ছড়াচ্ছে উত্তরবঙ্গেও। এবার সামনে এল মৃত্যুর খবর। ডেঙ্গিতে আক্রান্ত এক বালিকার মৃত্যু হল শিলিগুড়িতে। রবিবার হিলকার্ট রোডের একটি নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিলিগুড়ির সাত নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের বাসিন্দা ন’বছরের জায়না খানমের।জায়না খানমের মা  জারা খানম বলেন,পুরসভাকে বলুন এলাকায় সাফ করতে আমার মেয়ের সঙ্গে যেমন হল যেন আর কারও সঙ্গে না হয়।

'তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিল বালিকা'

পরিবারের দাবি,তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিল বালিকা। শনিবার রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে গিয়েছিল। হাসপাতালে ভর্তি করে প্লেটলেট দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। রবিবার মৃত্যু হয় বালিকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দার্জিলিং জেলায় শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক। মাটিগাড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৩। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

'কর্পোরেশনের কাছে দাবি জানাব এলাকা সঠিকভাবে সাফ করার'

সিপিএম রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'কর্পোরেশনের কাছে দাবি জানাব এলাকা সঠিকভাবে সাফ করার। মশা বাহিত রোগ যেন না হয়। রেল ভলান্টিয়াররা সচেতনতা বৃদ্ধির জন্য রাস্তায় নামবে।' শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, আমি খবর নিয়েছি, বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিল, এটা ডেঙ্গি নয় সেটেই বলেছে, এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে। পুরসভায় একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। ডেঙ্গির প্রকোপ বাড়তেই আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যবাসীর মনে। 

আরও পড়ুন, মঙ্গলে ভারী বৃষ্টির আশঙ্কা, সতর্কবার্তার আওতায় আপনার জেলা ? আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget