এক্সপ্লোর

Weather Update : আরও বিধ্বংসী নদী, ভাঙবে পাহাড়, তছনছ লোকালয়, প্রকৃতির তাণ্ডবের পূর্বাভাস উত্তরবঙ্গে

Weather Today : প্রমাদ গোনা শুরু করেছে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

কলকাতা : একদিকে যখন আকুল নয়নে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ, তখন উত্তরবঙ্গ বৃষ্টি থামার আশায়। কিন্তু আপাতত দুর্যোগ কমার আশা তো নেই-ই বরং ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে সপ্তাহের মাঝামাঝি।  উত্তরবঙ্গে বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে । 

অন্যদিকে মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি  হবে কয়েকটি জেলায়। তাও সেই বৃষ্টিতে থাকবে না দাপট, নেহাতই স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই সপ্তাহেও। বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত।  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ আরও  বাড়বে।

উত্তরবঙ্গে সপ্তাহভরই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার জেলায় ।এছাড়া দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারে পাহাড়ি  অঞ্চলে বৃষ্টি বাড়বে। 

এর ফলে ফের প্রমাদ গোনা শুরু করেছে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।
নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে । ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। এর ফলে টেলি কমিউনিকেশন ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। ক্ষতি হতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের । শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। 

দক্ষিণবঙ্গ আবহাওয়া 
মঙ্গল ও বুধবারও অতিভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার ১০ জুলাই, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ,মুর্শিদাবাদ, নদিয়ে জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস; সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।

 কলকাতার আবহাওয়া 
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় । বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকেই। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ।  বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমিটার। দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন। মধ্য ভারত ,পূর্ব ভারতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
 
আরও পড়ুন : 

মাওবাদী বন্দি অর্ণব হয়েছিলেন PHD প্রবেশিকা পরীক্ষায় প্রথম, তারপরই স্থগিত কাউন্সেলিং

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget