এক্সপ্লোর

North Dinajpur: মাস্ক না পরার 'অপরাধ', রায়গঞ্জে পুলিশের জালে আটক ৩২

North Dinajpur Update: পুলিশের এই কঠোর মনোভাবের সঙ্গে মানুষকে সচেতন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ শহরের সচেতন নাগরিকেরা। করোনার সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে রায়গঞ্জ শহরে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: করোনা সংক্রমণ বাড়ছে হুড়মুড়িয়ে। কিন্তু এখনও বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অসচেতনতার ছবি। যেমন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মাস্ক না পরায় সেখানে আটক করা হল ৩২ জনকে। সেই থেকেই চাঞ্চল্য ছড়াল এলাকায়।

মাস্ক না পরার 'অপরাধে' ৩২ জনকে আটক করা হয় রায়গঞ্জ শহরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একেই করোনা উদ্বেগের চরম বাড়বাড়ন্তে জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রশাসন, বারবার বিভিন্ন মাধ্যমে সচেতন করছে সাধারণ মানুষকে। তবুও অনেক মানুষই এখনও উদাসীন। মাস্ক ছাড়াই বাজার সহ জনবহুল এলাকায় চলাফেরা করছেন কিছু অসচেতন মানুষ। তাই বাধ্য হয়েই এবার কঠোর হতে হল পুলিশকে। মাস্ক না পরা অবস্থায় দেখলে এবং সামাজিক দূরত্ব বিধি না মেনে চলতে দেখলেই সোমবার সকালে রায়গঞ্জ শহরে ৩২ জনকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: Saumitra Khan-Sujata Mondal: বিবাহ বিচ্ছেদের পথে সৌমিত্র খাঁ, স্ত্রী সুজাতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ

পুলিশের এই কঠোর মনোভাবের সঙ্গে মানুষকে সচেতন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ শহরের সচেতন নাগরিকেরা। করোনার সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে রায়গঞ্জ শহরে। এই মুহূর্তে রায়গঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ ছুঁয়েছে। পুরসভা কর্তৃপক্ষ, ব্যাবসায়ী সংগঠন সহ রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে প্রতিদিনই মাইকে প্রচার করে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। কিন্তু তাতেও কিছু মানুষ অসচেতন থেকেই যাচ্ছেন।

অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার থাবা। আজ থেকে বন্ধ সমস্ত অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, ১৪ জন চিকিত্সক ও নার্স, স্বাস্থ্য কর্মী মিলিয়ে ৪১ জন করোনা আক্রান্ত। ৪ জন অ্যানাস্থেটিস্টই কোভিড পজিটিভ। এর প্রভাব পড়েছে হাসপাতালের চিকিত্সা পরিষেবায়। এমনকি অস্ত্রোপচার করে প্রসবও বন্ধ রাখা হয়েছে বলে ক্যানিং হাসপাতালের সুপার জানিয়েছেন।

ক্যানিং মহকুমা হাসপাতাল সুপার, অপূর্বলাল সরকার বলেন, "এই মুহূর্তে অ্যানাস্থেটিস্ট সুস্থ নেই এর ফলে অপারেশন বিভাগ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তিনজন আগেই আক্রান্ত ছিলেন। একদিন ওটি বন্ধ ছিল। একজন সুস্থকে দিয়ে ওটি চালাই। তিনিও উপসর্গযুক্ত হওয়ায় এখন চালাতে পারছি না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget