এক্সপ্লোর

North Dinajpur Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, মোটরবাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু আরোহীর

North Dinajpur Accident: ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

সুদীপ চক্রবর্তী, ইটাহার (উত্তর দিনাজপুর): মাত্র কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজ (CCTV footage)। তাতেই গা শিউরে ওঠার জোগাড়। ফাঁকা রাস্তা ধরে দূর থেকে এগিয়ে আসছিল মোটরবাইক (Motorbike Accident)। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে ডিভাইডারে। মুহূর্তের মধ্যে যাত্রী সমেত উল্টে গেল বাইক। রাস্তায় ছিটকে পড়লেন আরোহী। সোমবার বিকেলে এমনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ব্যক্তির।

মোটরবাইক নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে মারনাই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার (Road Accident) জেরে মৃত্যু হল এক ব্যাক্তির। সোমবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোড় পেট্রোল পাম্প এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ধারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মালদার দিক থেকে রায়গঞ্জের দিকে যাওয়ার সময় মারনাই মোড় পেট্রোল পাম্পের সামনে এই ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পের সামনের কংক্রিটের ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। এরপর সেটি জাতীয় সড়কের ধারে ছিটকে পড়ে। সেই সঙ্গে আরোহীও ছিটকে পড়েন রাস্তায়। ঘটনার জেরে মোটরবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও  হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি ইটাহার থানায় নিয়ে এসেছে পুলিশ। মৃত ব্যাক্তির ব্যাগে থাকা নথিপত্র থেকে জানা গেছে ওই আরোহীর নাম স্বপন কুমার বিশ্বাস। বয়স ৬১। তাঁর বাড়ি নদিয়া জেলার চাকদা থানার পূর্ব বিষ্ণুপুর এলাকায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন: Swasthya Sathi: স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে দুর্নীতি, হাজার হাজার টাকা তোলার অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে

মৃত ব্যক্তি বিএসএনএল অফিসের অবসর প্রাপ্ত সরকারি কর্মী। তাঁর ঠিকানা জানতে পেরে ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন চাকদার বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন।মৃতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত স্বপন কুমার বিশ্বাস চাকদা থেকে মোটর বাইক নিয়ে জলপাইগুড়িতে মেয়ের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা রায়গঞ্জ জেলা হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Firhad Hakim: মেয়রের ওয়ার্ডেই ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু, তাও দেখা মিলল না ফিরহাদের, ছুটলেন অগ্নিমিত্রা
মেয়রের ওয়ার্ডেই ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু, তাও দেখা মিলল না ফিরহাদের, ছুটলেন অগ্নিমিত্রা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget