এক্সপ্লোর

Kaliagung Internet Suspended : কালিয়াগঞ্জ জুড়ে ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা

North Dinajpur : কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জে পরিস্থিতি এখনও উত্তপ্ত। নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে (Kaliagung) নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জে। সবমিলিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত কালিগঞ্জজুড়ে ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা। 

মৃত মৃত্যুঞ্জয় বর্মন বিজেপির (BJP) পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো, দাবি পদ্ম শিবিরের। বিষ্ণুর বাড়িতে এসে তাঁকে না পেয়ে তাঁর বাবাকে তুলে নিয়ে যায় পুলিশ। বাধা দেওয়ায় 'গুলি', অভিযোগ বিজেপির (BJP)। পুলিশের বিরুদ্ধে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। এদিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছেন কালিয়াগঞ্জের নিহত বিজেপি কর্মীর মা জ্যোৎস্না বর্মন। যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও পড়ুন- বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু, সালারে খামারে কাজের সময় মৃত ২, আহত আরও ২

এদিকে, কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ। প্রতিবাদে কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির।                                                

কালিয়াগঞ্জে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ বিরোধী দলনেতার। 'পুলিশ নৃশংস ভাবে রাজবংশী যুবককে খুন করেছে। গতকাল মধ্যরাতে মমতার ট্রিগার হ্যাপি পুলিশ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে হানা দেয়। কিন্তু বিষ্ণু বর্মনকে তাঁরা পায়নি। মৃত্যুঞ্জয় বর্মন নামে ৩৩ বছরের যুবককে নৃশংস ভাবে খুন করে পুলিশ। এটা অত্যাচার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্যতম নিদর্শন। রাজ্য জ্বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্রাট নিরোর মতো ভূমিকা পালন করছেন। গতকালই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁর নির্দেশ পালন করেছে'। এই নৃশংস হত্যার দায় তাঁকেই নিতে হবে, ট্যুইট শুভেন্দু অধিকারীর। কালিয়াগঞ্জের রাধিকাপুরে যুবক খুনের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar)। পাল্টা মৃত্যু নিয়ে রাজনীতি, অভিযোগ তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen)।

আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget