এক্সপ্লোর

North Dinajpur News: বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে স্কলারশিপের টাকা তছরুপ! শুরু তদন্ত

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা জয়া মুর্মু। তাঁর সরকারি জাতি শংসাপত্র রয়েছে। ছাত্রীর পরিবারের দাবি, মেয়ে কোনও দিন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পড়েননি। অনগ্রসরদের স্কলারশিপের জন্য আবেদনও করেননি।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: শুধু বেসরকারি কলেজ নয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) নাম ভাঙিয়েও চলছে অনগ্রসর সম্প্রদায়ের (Backward Class) পড়ুয়াদের স্কলারশিপের টাকা তছরুপ! নতুন অভিযোগ সামনে এল উত্তর দিনাজপুরে (North Dinajpur)। জেলা অনগ্রসর উন্নয়ন দফতর সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।

পড়ুয়াদের স্কলারশিপের টাকা তছরুপ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা জয়া মুর্মু। তাঁর সরকারি জাতি শংসাপত্র রয়েছে। ছাত্রীর পরিবারের দাবি, মেয়ে কোনও দিন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পড়েননি। অনগ্রসরদের স্কলারশিপের জন্য আবেদনও করেননি। অথচ তাঁকেই রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রী দেখিয়ে তোলা হচ্ছে অনগ্রসর সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা। অভিযোগ, রাজ্য সরকারের OASIS পোর্টালে ছাত্রীর নাম নথিভুক্ত করেই চলছে টাকা তছরুপের খেলা।

জয়া মুর্মুর বাবা মিস্ত্রি মুর্মু বলেন, “কাস্ট সার্টিফিকেট থাকলেও মেয়ে কোনও দিন স্কলারশিপের জন্য আবেদন করেনি। রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রীও নয়। ওথচ ওর নামেই টাকা তোলা হচ্ছে। অভিযোগ জানাব।‘’ কীভাবে চলছে এই বেনিয়ম? অভিযোগকারীদের হাতে এসেছে এমনই একাধিক ফর্ম যা ভুয়ো বলে দাবি করছেন তাঁরা।

সরকারি জাতি শংসাপত্রে জয়া মুর্মুর ঠিকানা কালিয়াগঞ্জের মণিবাগ। আর তফশিলি উপজাতিদের জন্য স্কলারশিপের আবেদনপত্রে তাঁকে দেখানো হয়েছে করণদিঘির জগদীশপুরের বাসিন্দা হিসেবে।  স্কলারশিপের আবেদনপত্রের নিচের দিকে জয়া মুর্মুর শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রায়গঞ্জ ইউনিভার্সিটির নাম রয়েছে।  অথচ পরিবারের দাবি, মেয়ে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলের ছাত্রী।  বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নার্সিং ট্রেনিং নিয়ে পড়ছেন।  আর তাঁকেই কি না রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রী দেখিয়ে টাকা তোলা হচ্ছে! এমনই অভিযোগ। রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, “অভিযোগ পেয়েছি। উপাচার্যকে জানাব। থানাতেও অভিযোগ জানাব।’’

অন্যদিকে, অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জাতি শংসাপত্রের তথ্য কাজে লাগিয়ে,  তাঁদের একটি বেসরকারি কলেজের পড়ুয়া দেখিয়ে, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অনগ্রসর স্কলারশিপের কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের করণদিঘিতে। বিডিও, আইসি-র কাছে অভিযোগ দায়ের হয়েছিল আগেই। শুক্রবার অভিযোগ জানানো হল জেলাশাসকের অফিসে। জেলা অনগ্রসর উন্নয়ন দফতর সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Sealdah Station: যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর, প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু শিয়ালদায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget