এক্সপ্লোর

North Dinajpur: তৃণমূল প্রধান খুনে ভিনরাজ্য যোগ, ওড়িশা থেকে গ্রেফতার ৮

Panjipara Murder:গত বছরের ২০ সেপ্টেম্বর ভরদুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পঞ্চায়েত অফিস থেকে বাড়ি যাওয়ার পথে, ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল ওই প্রধানকে।

পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তী: তৃণমূলের প্রধান খুনে ভিনরাজ্য থেকে ধৃত একাধিক অভিযুক্ত। এবার ওড়িশা থেকে ৮ জনকে গ্রেফতার করল সিআইডি। এর আগে হায়দরাবাদ থেকেও ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান খুনের ঘটনায় আন্তঃরাজ্য তোলাবাজি চক্র রয়েছে দাবি সিআইডির। যদিও ধৃতরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছে।    

তৃণমূল প্রধান খুনে ফের ভিনরাজ্যে গ্রেফতার। হায়দরাবাদের পর এবার ওড়িশা। ধৃতরা আন্তঃরাজ্য তোলাবাজি চক্রে যুক্ত বলে দাবি সিআইডি। গত বছরের ২০ সেপ্টেম্বর ভরদুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পঞ্চায়েত অফিস থেকে বাড়ি যাওয়ার পথে, ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া তৃণমূল পরিচালিত পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহিকে। দুটি মোটরবাইকে চড়ে এসে হেলমেট পরা চার দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, প্রথমে ছুটে পালানোর চেষ্টা করেন প্রধান। তখন আরও দুটি গুলি করে দুষ্কৃতীরা। 

এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ মুস্তাফা-সহ ৭ জনকে গ্রেফতার করে গোয়ালপোখর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তৃণমূল প্রধান খুনের পিছনে রয়েছে আন্তঃরাজ্য তোলাবাজ গ্যাং। যাদের সফট টার্গেট রাজনৈতিক নেতারা। এর সূত্র ধরে গত মাসে হায়দরাবাদ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। তার আগে খুনের ৭ দিনের মাথায় শ্যুটার মহম্মদ আলি সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্র। একটি সেভেন এমএম পিস্তল, বাজেয়াপ্ত ৩ রাউন্ড গুলিও উদ্ধার হয়েছিল। বিহারের কিষাণগঞ্জে তল্লাশি চালিয়ে একটি গাড়িও উদ্ধার করা হয়েছিল। 

সম্প্রতি CID-র স্পেশাল অপারেশন গ্রুপ ও ইসলামপুর পুলিশ জেলার দেশের বেশ কয়েকটি রাজ্যে যৌথ অভিযান চালায়।  জানা যায়, তোলাবাজ চক্রের নেটওয়ার্ক ছড়িয়ে আছে বিহার, ওড়িশা, তেলঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায়। বুধবার বিহারের পূর্ণিয়া থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। নিয়ে আসা হয় উত্তর দিনাজপুরে। ধৃতরা যদিও নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধৃত বলেন, 'হাম বেকসুর হ্যায় স্যর...ম্যাঁয় নে কুছ নহি কিয়া স্যর।'

আরও পড়ুন: প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল ২ মাধ্যমিক পরীক্ষার্থীর উত্তরপত্র

CID-র দাবি, জেলে বসেই তৈরি করা হয়েছিল তোলাবাজির নেটওয়ার্ক। এই চক্র আর কোন কোন রাজ্যে জাল বিছিয়ে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget