এক্সপ্লোর

North Dinajpur: রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ-বিভ্রাট, জেনারেটরের আবেদন করেও মেলেনি সুরাহা

North Dinajpur News: রায়গঞ্জ ব্লকের মহারাজাহাট এলাকার এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর রুম থাকলেও, কোনওদিনই জেনারেটর নেই। অথচ একাধিক গ্রামের বাসিন্দারা স্বাস্থ্য পরিষেবার জন্য এখানেই আসেন। 

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: লোডশেডিং (loadshedding) হলেই আঁধারে ডোবে রায়গঞ্জ (Raigunj) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আর রাতে বিদ্যুৎ বিভ্রাট (Electricity Problem) হলে তো কথাই নেই। হাঁসফাঁস গরমে আলো, ফ্যান ছাড়াই থাকতে হয় রোগীদের। মোমবাতি জ্বেলে ডিউটি করেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু কবে চালু হবে জেনারেটর পরিষেবা? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

লোডশেডিং হলেই অন্ধকারে ডোবে রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

রাতে লোডশেডিংয়ে অন্ধকার সরকারি হাসপাতাল। বিশাল ঘরের এক কোনে মোবাইলের আলো জ্বেলে বিছানায় বসে রোগী ও তাঁদের আত্মীয়রা। মোমবাতির আলোয় কাজ সারতে হচ্ছে কর্তব্যরত নার্সকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এটাই চেনা ছবি। কারণ, লোডশেডিং হলে এখানে বিদ্যুতের কোনও বিকল্প ব্যবস্থা নেই। 

হাসপাতাল সূত্রে খবর, একটি ইনভার্টার থাকলেও, তা শুধুমাত্র লেবার রুমে ব্যবহৃত হয়। পুরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য ওই ইনভার্টার যথেষ্ট নয়। রাতে লোডশেডিং হলে অন্ধকারে হাঁসফাঁস গরমের মধ্যেই থাকতে হয় রোগীদের। 

কী বলছেন ভুক্তভুগীরা?

রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাধীন রোগী রাজকুমার সরকারের কথায়, 'সারা রাত কারেন্ট ছিল না। মশার উপদ্রব তো আছেই, সঙ্গে গরম। প্রায় রোজই ২ থেকে ৩ ঘণ্টা করে লোডশেডিং হয়। হাসপাতালে কারেন্ট থাকে না। জেনারেটর হলে ভাল।'

এক রোগীর আত্মীয় আজাদ আলি বলছেন, 'লোডশেডিং হলে রোগীদের খুব সমস্যা। মশার উপদ্রব আছে। আমরা চাই এখানে জেনারেটর হোক।'

রায়গঞ্জ ব্লকের মহারাজাহাট এলাকায় অবস্থিত এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর রুম থাকলেও, কোনওদিনই জেনারেটর নেই। অথচ শীতগ্রাম, রামপুর, মহারাজা সহ প্রায় ১০-১২ টি গ্রামের বাসিন্দারা স্বাস্থ্য পরিষেবার জন্য এই সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। 

রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্স শ্রীদেবী বর্মন বলছেন, 'দিনের বেলা যেমন তেমন করে চললেও রাতে সমস্যা তীব্র হয়। গরমের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে পরিষেবা দিতে হয়। সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি।'

আরও পড়ুন: Purba Bardhaman: ওভারলোডেড বালি বোঝাই গাড়ি ধরতে গিয়ে আক্রান্ত পরিবহণ দফতরের কর্মীরা

১০০ বেডের রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে সেখানে কবে চালু হবে জেনারেটর পরিষেবা?

রায়গঞ্জের ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক আলতামাজ আলি বলছেন, 'জেনারেটরের জন্য বেশ কয়েকবার ওপরমহলে জানিয়েছি। রিমাইন্ডারও দিয়েছি। শুধু জেনারেটর দিলে তো হবে না। অপারেটরও দিতে হবে। একটা ইনভার্টার আছে। তা যথেষ্ট নয়।'

ব্লক প্রশাসনের আর্জিতে সাড়া দিয়ে জেলা প্রশাসন জেনারেটরের ব্যবস্থা করে কি না, সেদিকে তাকিয়ে সবাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর,
NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget