এক্সপ্লোর

Kolkata: রাত পর্যন্ত ডিজে বাজানোকে কেন্দ্র করে দু’দলের হাতাহাতি, উত্তপ্ত মানিকতলা

এই নিয়ে বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি, সংঘর্ষ। উল্টোডাঙা মেন রোডে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে মানিকতলা থানার পুলিশ দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করে। 

সুকান্ত মুখোপাধ্যায়, মানিকতলা: পুজো উপলক্ষে রাত পর্যন্ত ডিজে বাজানোকে কেন্দ্র করে পাড়ারই দু’দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মানিকতলা (Maniktala)। পুলিশ সূত্রে খবর, একদল তারস্বরে ডিজে বাজানোয় অন্যদল প্রতিবাদ করে। এই নিয়ে বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি, সংঘর্ষ। উল্টোডাঙা (Ultadanga Main Road) মেন রোডে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে মানিকতলা থানার পুলিশ দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করে। 

থানার বাইরে পুলিশের সঙ্গে বচসা। পাল্টা পুলিশের বিরুদ্ধে উঠল দুর্ব্যবহারের অভিযোগ। বৃহস্পতিবার রাত। পুজো উপলক্ষে ডিজে বাজানোকে কেন্দ্র করে পাড়ারই দু’দলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলার তেলেঙ্গাবাগান (Telengabangan)। 

যাঁরা ডিজে বাজাচ্ছিলেন তাঁদের দাবি, অন্যপক্ষ আপত্তি জানানোয় ডিজে বন্ধ করে দেন তাঁরা। অভিযোগ, এরপরই স্থানীয় তৃণমূল নেতা বান্টি পালের দলবল এসে তাঁদের মারধর করে। তাঁদের দাবি, মানিকতলা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি, আহতদেরই গ্রেফতার করে নেয় পুলিশ।

আরও পড়ুন: Governor On Education System: "রাজ্যের শিক্ষার পরিবেশ দেখে রাতে ঘুম আসে না,'' তোপ রাজ্যপালের

আরও পড়ুন: West Midnapore News: তালা বন্ধ ক্লাসরুম, বারান্দায় বসে পরীক্ষা ক্ষুদে পড়ুয়াদের

আহতের আত্মীয় জানিয়েছেন, আমাদের বাড়ির লোককে মেরেছে। আমরা অভিযোগ জানাতে গিয়েছিলাম। তখন আমাদেরই লোককে গ্রেফতার করেছে। পুলিশ আমাদের কুকুর বলেছে। আমরাও তৃণমূল করি। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। 

স্থানীয় তৃণমূল কাউন্সিলরের আশ্বাস দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তীর দাবি, যেই করুক পুলিশ ব্যবস্থা নিক। বান্টি পাল এসব করে। যে মদ বিক্রি করে সেও তৃণমূল করে। এই জন্যই কাউন্সিলর গুলি খাচ্ছে। যেই দোষী হোক, যে দলের হোক পুলিশ শাস্তি দিক।

পুলিশ সূত্রে দাবি কোনও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি। এই ঘটনায় দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget