এক্সপ্লোর

National Highway: বাড়ল জাতীয় সড়কে যাতায়াতের খরচ, জারি বিজ্ঞপ্তি

বালিভাষা টোল প্লাজায় (Toll Plaza)জারি হয়েছে বিজ্ঞপ্তি। ছোট গাড়ি ৮০ থেকে বেড়ে হল ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাড়ল জাতীয় সড়কে (National Highway) যাতায়াতের খরচ। খড়গপুর (Kharagpur) থেকে ঝাড়গ্রামের (Jhargram) চিচরা যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়কে বাড়ানো হল টোল ট্যাক্স (Toll Tax)। বালিভাষা টোল প্লাজায় (Toll Plaza)জারি হয়েছে বিজ্ঞপ্তি। ছোট গাড়ি ৮০ থেকে বেড়ে হল ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এর প্রেক্ষিতে আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে (National Highway) টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 

বাড়ল জাতীয় সড়কে যাতায়াতের খরচ: আগামীকাল, বৃহস্পতিবার থেকে ৬ নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বালিভাষা টোল প্লাজায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খড়গপুর থেকে ঝাড়গ্রামের চিচরা যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়কে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স। ছোট গাড়ির ক্ষেত্রে ৮০ টাকার বদলে এবার থেকে গুনতে হবে ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। স্বাভাবিকভাবেই খরচ বাড়ায় মাথায় হাত নিত্যযাত্রীদের। সবমিলিয়ে, এই পরিস্থিতিতে আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

বদলে যাচ্ছে নিয়ম: চলতি বছর মার্চ মাসে জাতীয় সড়কে টোল প্লাজা নিয়ে নতুন 'ঘোষণা' করে সরকার। বলা হয়, এবার থেকে ন্যাশনাল হাইওয়েতে ৬০ কিলোমিটারের মধ্যে থাকবে না দুটি টোল প্লাজা। দুটি টোল প্লাজা না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আাগামী তিন মাসের মধ্যে জাতীয় সড়কে ৬০ কিলোমিটারের মধ্যে দুটি টোল প্লাজা থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। লোকসভার এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান,  সরকার টোল প্লাজার কাছাকাছি বসবাসকারী আধার কার্ড রয়েছে এমন স্থানীয়দের পাস দেওয়ার কথা বিবেচনা করছে।

আরও পড়ুন: West Burdwan News: রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ, ভেঙে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget