এক্সপ্লোর

Medicine Supply: ওষুধের সরবরাহ নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের, দ্বিধাবিভক্ত চিকিৎসক সংগঠনগুলি

West Bengal Medicine Supply: সরকারি হাসপাতালগুলিতে ওষুধ সরবরাহে (Medicine Supply) কাটছাঁট। স্টেট জেনারেল হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে কমল সরবরাহ করা ওষুধের সংখ্যা।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যের স্টেট জেনারেল হাসপাতাল (State General Hospital) ও মহকুমা হাসপাতালগুলিতে সরবরাহ করা ওষুধের সংখ্যা কমাল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। একই পদক্ষেপ করা হয়েছে মেডিক্যাল কলেজগুলির ক্ষেত্রেও। সরকারের এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দ্বিধাবিভক্ত চিকিৎসক সংগঠনগুলি।

সরকারি হাসপাতালগুলিতে ওষুধ সরবরাহে কাটছাঁট। স্টেট জেনারেল হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে কমল সরবরাহ করা ওষুধের সংখ্যা। সম্প্রতি ওষুধ সরবরাহের সংশোধিত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। তাতে রাজ্যের স্টেট জেনারেল হাসপাতাল ও মহকুমা হাসপাতালে স্বাস্থ্য দফতর যেসব ওষুধ সরবরাহ করে তার সংখ্যা ৬৪৪ থেকে কমিয়ে ৩৬১ করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের তরফে যে সমস্ত ওষুধ টেন্ডারের মাধ্যমে কেনা হয় ও মেডিক্যাল কলেজগুলিতে পাঠানো হয় তার সংখ্যাও কমেছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে ৫৯ রকমের ওষুধ।

আর এনিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, বাতিল হওয়া ওষুধগুলির মধ্যে রয়েছে, ক্যান্সার, ডায়াবেটিস, নিউমোনিয়া, ইনসুলিন, হাইপারটেনশন, মনোরোগ, রক্তের বিভিন্ন অসুখ সংক্রান্ত ওষুধ। করোনাকালে বিভিন্ন হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। তার মধ্যে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিভিন্ন চিকিৎসক সংগঠন।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, “সরকার খরচ কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, চরম সমস্যায় পড়বেন রোগীরা, যে ওষুধগুলোকে বাদ দেওয়া হয়েছে তা দীর্ঘদিন খেতে হয়, দামি দামি ওষুধ, যখন করোনা রয়েছে তখন বাদ, ডাক্তাররা কী ওষুধ লিখবে।’’ মেডিক্যাল সার্ভিস সেন্টারের সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, যে ওষুধগুলো তালিকা থেকে বাদ তারমধ্যে করোনার কারণের ওষুধ, খরচ বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত মানা যায় না, মানুষের দুর্ভোগ।

তবে এই ইস্যুতে সরকারের পাশেই দাঁড়াচ্ছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। আইএমএ রাজ্য শাখার সভাপতি শান্তনু সেন বলেন, “ওষুধের অপব্যবহার হয় সরকারি হাসপাতালে, তা বন্ধ করতে সিদ্ধান্ত, এই সরকারের আমলে দামি ওষুধ দেওয়া হয় বিনামূল্যে, আগে একই ধরনের ওষুধ অনেক ছিল তা কমানো হয়েছে।’’ এবিষয়ে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নতুন সিদ্ধান্তের ফলে মাসে প্রায় ২৫ কোটি টাকা সাশ্রয় হবে।

আরও পড়ুন: Sanskrit College: বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন সম্মান, সংস্কৃত কলেজকে হেরিটেজ ঘোষণা

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget