এক্সপ্লোর

State Task Force: জুনিয়র চিকিৎসকদের দাবিকে মান্যতা, টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি, কী হবে কাজ?

Junior Doctors Protest: জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য স্তরে টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

কলকাতা: জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য স্তরে টাস্ক ফোর্স (Task Force) গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সে রয়েছেন ২ জন জুনিয়র চিকিৎসক ও ২ জন সিনিয়র রেসিডেন্ট, গ্রিভান্স রিড্রেসাল কমিটির একজন প্রতিনিধি, এক মহিলা চিকিৎসক পড়ুয়া-সহ মোট ১১ জন। কী হবে এই টাস্ক ফোর্সের কাজ? 

টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি : জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য স্তরে টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের টাস্ক ফোর্সে রয়েছেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি স্বাস্থ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি ২ জন জুনিয়র চিকিৎসক ও ২ জন সিনিয়র রেসিডেন্ট গ্রিভান্স রিড্রেসাল কমিটির একজন প্রতিনিধি ও একজন মহিলা চিকিৎসক পড়ুয়া। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তোমরা ডিজিকে রেখেছো, সিপিকে নিয়ে নাও আর গ্রিভান্সেসের রিড্রেসাল থেকে একজনকে নিয়ে নাও। ৫জন হয়ে গেল। ওদের পক্ষ থেকে ২ জন জুনিয়র ডাক্তার নিয়ে নাও, আর ২ জন রেসিডেন্সিয়াল ডাক্তার নিয়ে নাও। ৯ জন হয়ে গেল। আর মেয়েদের থেকে একজনকে নিয়ে নাও স্টুডেন্টদের থেকে। ১০ জন হয়ে গেল।''

মূলত রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, নিরাপত্তা এবং অভিযোগের নিষ্পত্তি করাই হবে টাস্ক ফোর্সের সদস্যদের কাজ। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই টাস্ক ফোর্স রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখবে। কেন্দ্রীয় হেল্পলাইন, প্যানিক বাটন সিস্টেম, কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থার রূপায়ণও খতিয়ে দেখবেন টাস্ক ফোর্সের সদস্যেরা। অভিযোগ জানানোর অভ্যন্তরীণ কমিটি-সহ একাধিক কমিটির কাজও খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে এই টাস্ক ফোর্সের ওপরে। মাসে অন্তত একদিন এই কমিটি বৈঠকে বসবে।

টাস্ক ফোর্স গঠন করা হলেও, জুনিয়র চিকিৎসকদের দাবি, তাঁদের বহু দাবিই এখনও অধরা। নবান্নে মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেও, সোমবার অবশেষে ১৭তম দিনে অনশন প্রত্য়াহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। অনশনকারীদের মধ্য়ে, জুনিয়র চিকিৎসক স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা ও আলোলিকা ঘোড়ুই।  ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজে। গঠিত হয়েছে ৯ সদস্যের মেডিক্যাল টিম। এদের মধ্যে স্নিগ্ধা হাজরা ও সায়ন্তনী ঘোষ হাজরা প্রথম দিন থেকে অনশন করছিলেন। ৩ জনকেই ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এসএসকেএমে ভর্তি রয়েছেন জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্য়ায় ও স্পন্দন চৌধুরী, শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচয় পণ্ডা। শনিবার আর জি কর মেডিক্য়ালে গণ কনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda
CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda
Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget