এক্সপ্লোর

Odisha Train Accident: জ্ঞানেশ্বরীর দরুণ CBI-এ অনাস্থা মমতার, ছত্রধরকে স্মরণ করালেন হিরণ

Hiran Chatterjee:একসময় তৃণমূলে থাকলেও, বর্তমানে খড়্গপুরে বিজেপি-র বিধায়ক হিরণ।

কলকাতা: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একদিকে, সিগনালের ত্রুটিকে যখন দায়ী করছে রেল, সেই সময় গাফিলতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা (Odisha Train Accident)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই সেই নিয়ে আক্রমণ শানিয়েছেন। রেলওয়ে সেফটি কমিশন থাকতে কেন CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি। টেনে আনেন জ্ঞানেশ্বরীর প্রসঙ্গও। সেই নিয়ে এ বার মমতাকে আক্রমণ করলেন বিজেপি (BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Odisha Train Accident)। 

একসময় তৃণমূলে থাকলেও, বর্তমানে খড়্গপুরে বিজেপি-র বিধায়ক হিরণ। একযুগ কেটে গেলেও, জ্ঞানেশ্বরীকাণ্ডে CBI আজও কিছু বার করতে পারেনি বলে মমতা যে মন্তব্য করেন, এ দিন তার সমালোচনা করেন হিরণ। তাঁর কথায়, "জ্ঞানেশ্বরীর চার্জশিটে যাঁর নাম ছিল, সেই ছত্রধর মাহাতো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা।" CBI তদন্তকে স্বাগত জানানো উচিত বলে মত হিরণের। 

এ নিয়ে হিরণকে একহাত নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "CBI-এর কনভিকশনের হার কতটা, তা আমরা জানি। তার পরেও তদন্ত দেওয়ার অর্থ, রেলকে ক্লিনচিট দেওয়া বলে আশঙ্কা। বিগত কয়েক বছরের কর্মকাণ্ডে তা ইতিমধ্যেই প্রমাণিত।"

আরও পড়ুন: Odisha Train Accident: জীবিত করমণ্ডল এক্সপ্রেসের দুই চালক, প্রাথমিক বয়ান রেকর্ড করেছেন, পেয়ে গিয়েছেন ক্লিনচিটও

তবে একা তৃণমূল নয়, CBI-কে তদন্তভার দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে অন্য বিরোধী দলগুলিও। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের কথায়, 'বালেশ্বর ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলওয়ের সেফটি কমিশনার রিপোর্ট জমা দেওয়ার আগেই, CBI তদন্তের ঘোষণা। ব্যর্থতা ঢাকতে নতুন শিরোনাম তৈরি করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় এটা। ক্রোনোলজিটা ভেবে দেখুন'।

এ প্রসঙ্গে ২০১৬ সালের ইন্দোর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনার উল্লেখ করেন জয়রাম। তিনি জানিয়েছেন, ওই দুর্ঘটনায় ১৫০ জন প্রাণ হারান। তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু NIA তদন্তের আবেদন জানান। কিন্তু কানপুরে প্রধানমন্ত্রী গিয়ে দাবি করলেন, এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এর পর জানা গেল, NIA তদন্তের রিপোর্ট জমা দেবে না। আজ পর্যন্ত রিপোর্ট জমা পড়েনি।

একসময় রেলমন্ত্রকের দায়িত্ব সামলানো মমতা, বালেশ্বর দুর্ঘটনায় CBI তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, সাঁইথিয়া এবং জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্তভার CBI-কে দেওয়া হয়েছিল। কিন্তু একযুগ কেটে গেলেও, কিছু হয়নি। তাই বালেশ্বরের ক্ষেত্রে রেলের সেফটি কমিশনকে তদন্তভার দেওয়া উচিত বলে জানান মমতা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget